Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    3 years, 1 month ago

    নিয়তি নষ্ট , নষ্ট আমার চোখের মতন
    দ্বিধাভরা আশ্বাস মুক্তির যন্ত্রণায় ডিগবাজি দেয় ।
    সৌজন্যতার সমাবেশ সর্বাংশে আমার মগজ বিকারে আহাম্মক
    দুই পায়ের মাঝে গোঁজা নির্মমতা আগ্নেয়গিরির উত্তাপ বই কম নয় ;
    সত্তা সাধকের বিশ্বাসের বিপদসীমায় নীরবতা নিঃশ্বাসের থেকেও মাদক ।
    জীবন তামাকের পোড়া গন্ধ বিষে ভরা স্তনের ন্যায়
    শুষ্ক হাসি আড়ালে নিশ্চুপ , ভীত বিথারে যেন মৌসুমভিত্তিক হাহাকার ।
    মহব্বতের মহরত মহানন্দায় ধীরে ধীরে মিলায়
    ১২ চৈত্রের মহাপুরাণ মহাবীর্যের মহামোহের মহানিদ্রায় !
    হে রাজন ,
    ঘৃণা কি যুক্তিযুক্ত ?
    রাজনামায় একাংশে নিজের প্রস্থান কি স্বচক্ষে দেখা যায় ?
    আমি রাজপুত , আমি রাজন্য

    আসছে ফাল্গুনে আমি কিছু চাই না
    আমি বৈশাখ চাই , আমি শুধু বৈশাখই চাই ।
    শয্যাশায়ী সার্বলৌকিক ভূমিসাৎ ভূপতি বিউগলে গন্ধ পায় ,
    ইন্দ্রজালের গন্ধ ।

    চৈত্রের পরে বৈশাখ আসবে ,
    মহাত্মার নিয়তি পুনরায় লেখা হবে ,
    নির্ঘুম শহরের দেয়াল জুড়ে সাঁটা থাকবে
    ‘ শশাঙ্ক তবে স্বাধীন নির্জীব মৃত্যুর ন্যায় ‘ ।

    [ বৈশাখ কি আসবে ? রাত ৩.১৪ ]

    4
    2 Comments
Skip to toolbar