Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • আহ্বান******
    ————–

    আমি যুগে যুগে আসি,
    আসিয়াছি পুন: বিপ্লব হেতু..

    কাজী নজরুল। আগুনের ফুল
    কথা দিয়েছিলে তুমি
    যদি ডুবে যায় করাল থাবায়
    তোমার স্বদেশ ভুমি।
    বিদ্রোহের ই ঝান্ডা উচিয়ে
    কাধেতে কাধ রেখে
    বৈষম্যের ই প্রাচীর ভেঙে
    ন্যায্যতা দেবে এনে ।

    অপেক্ষাতেই আছি
    হে বিপ্লবী, হে বিদ্রোহী,
    হে বিধাতার…Read More

    5
    7 Comments
    • দারুণ প্রতিবাদী অথবা বিদ্রোহের কবিতা। যেন রক্তের মত তাজা প্রাণ, কতশত কথার নেশা, হুংকার সমস্তই এর মাঝে বিদ্যমান। চালিয়ে যান কবি… ভালোবাসা রইলো! 💐

    • এই বিদ্রোহের ভাষা আজ সবার মনের ভিতর যেন দাবানল হয়ে ফুঁসে উঠছে, দাবানল কখন গিয়ে বিস্ফোরণ ঘটবে এটা কেউ জানেন, দারুণ লিখেছেন কবি।

    • নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রাসঙ্গিক

    • আপনার লেখনীতে সমাজ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা আর বঞ্চিত মানুষের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে, তাই আমি অনুরোধ করব আপনি যেন আপনার এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে এভাবেই নিয়মিত চর্চার মাধ্যমে আরও শানিত করে তোলেন।

    • বঞ্চিত জনতার বুকের আগুন আজ নজরুলের বিদ্রোহী চেতনায় জেগে উঠে বৈষম্যের শিকল ভাঙার আহ্বান জানায়…..🤍🖤

    • Dhali Moin, আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের অস্থিরতার কথা খুব বেশি মনে পড়ছে। সমাজের এই করুণ চিত্রগুলো যেভাবে তুলে ধরেছেন তা সত্যিই ভীষণ ভাবিয়ে তোলার মতো।

    • বেশ সুন্দর ও প্রতিবাদি কবিতা।ধন্যবাদ কবি।

  • বেলা – অবেলা
    ===============
    কি নিদারুন সত্যেরে তুমি বাধলেঁ মোহের জালে ,
    কুলহারা এই জীবনতরী বাইছি মায়ায় ভুলে ।
    হারানো স্বপ্ন খুজেঁ ফিরি তবু অবেলার ঘাটে বসে ,
    যদি ফিরে পাই ,নতুবা হারাই মিলাবো হিসাবে ।
    এই আশাতেই ভাষাহীন আমি , ডুবে আছি অঘোরে ।
    যদি ফিরে পাই নতুন সূর্য , দেখা হবে তবে ভোরে ।

    3
    3 Comments
  • মেয়ের বাবা
    ==========
    এই জগতে মেয়ের বাবা বড়ই হতভাগা /
    যতই সোনার শিকল পরাই ; যায়না তবু বাধাঁ।
    বাবুই পাখির মতোন করে স্বপ্নে বাধাঁ ঘর /
    এক পলকেই মিষ্টিঝড়ে আপন ভাঙ্গে ঘর ।
    এপাড়টা শুন্য করে ওপাড়ে যায় চলে ,
    পূর্নঘরটা শূন্যযে হয় নতুন ঘরের টানে ।
    মেয়ের বাবা আমানতদার , শ্যাওলা যেন শ্রোতে ।
    শিকর-বাকড় স্রোতে ভাসা ,মাটি নয়কো জোঠে ।

    5
    1 Comment
    • সবকিছুর পরও বাবার প্রতি কন্যার টান বা কন্যার জন্য বাবার ভালোবাসার কোন তুলনা হয় না

  • বুকের মধ্যে দারুন ঝড়
    =================
    আম-জনতার সব অধিকার
    বৈষম্যেরই নগ্ন শিকার
    গিললো সমূল – ঐ অজগর ।

    স্বার্থবাদী শ্রেনী কোটা
    ভাগের শেষে ছিটা-ফোটা,
    কিনতে লাগে লক্ষ টাকা ।

    ন্যায্য পাওনা চাইতে গিয়ে
    বৈষ্যমেরই হলাম শিকার ,
    স্বার্থবাদী হিংস্র ছোবল
    স্বৈরতন্ত্রের সব নায়কের !

    বেসরকারী সব জনতা
    ভাগ্যে শুধু লাঠি-ঝাটা
    প্রতিবাদের অপ…Read More

    2 Shares
    3
    1 Comment
    • বুকের মধ্যে দারুন ঝড় !
      ন্যায্য হিস্যা দে বুঝিয়ে
      নইলে বুকে গুলি কর ।।…………………………রক্তে আগুন ধরিয়ে দেয়ার মত লাইন।

  • ফেরারী জীবন ! কে করবে তার সংস্কার ??
    ================================
    অধিকারের ন্যায্য হিস্যা চাইতে গিয়ে ফেরারী জীবন এখন আমার।
    সম্পদের পচাশিঁ ভাগ এখন ও পনের শতাংশের সৌভাগ্যের হাতে ।
    ভুল সংশোধন করতে গিয়ে শুধু লেজ নিয়েেই টানাটানি ,
    বিশ্লেষনের জালে মূলখাদক উপেক্ষিত সেখানে ।
    টিকটিকির মতো গোগ্রাসে গিলছে সিন্ডিকেট খ্যাত প্রতিটি অধ্যায়।
    বিজ্ঞজ…Read More

    4
    1 Comment
  • অন্ধ দারোয়ান
    =====================
    – ঢালী মঈন
    চশমার খোলসে আটকে আছে উন্নয়ন ।
    কার কাছে জানাবো নালিশ ,
    প্রকাশ করবো সত্যিটা শতভাগ।
    বিত্তের শ্রেণী বিন্যাসে কোথাও নেই আমি ।
    কার কাছে পাঠাবো নাম টা আমার ?
    ভোট যুদ্ধের আগে প্রিয় নেতার কাছে ছিলাম প্রিয় পাত্র যেন ,
    চব্বিশ ঘণ্টা আমার ছোট্ট বাসা যাদের ছিল তীথ ভূমি ।
    কেন তবে বিত্তের শ্রেণী বিন্…Read More

    4
    2 Comments
    • সমাজতন্ত্র&নীতিতন্ত্র মরিচীকা তাই মধ্য বিত্তের সখ কুয়াশা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • প্রাগৈতিহাসিক
    ============
    তখন তুমি অন্যজনা
    ধরার মাঝে সুরন্জনা !
    তোমার হাসি দেয় ভুলিয়ে দূঃখ কষ্ট যত ।
    ফুল বাগানে তুমিই রানী !
    মিথ্যেতো নয় , কসম জানি ।
    বিলিয়ে দেব জীবন খানি ,
    ইচ্ছে যদি করো তুমি
    থাকবো মালির মতো ।।

    যখন তুমি আপনজনা ?
    আপন কোথায় ??? সাপের ফণাঁ !
    হিসঁ হিসিঁয়ে । ফোসঁ ফোসিঁয়ে
    যাচ্ছো সদা বিষ মিশিয়ে ।
    সকাল দুপুর যেমন তেমন
    সন্ধ্যা…Read More

    6
    2 Comments
    • কবিতাটি ভাবালো খুব। এমন সাবলীল শব্দে এমন নির্মম অনুভূতি কিভাবে ফুটিয়ে তুললেন ভেবে পাই না।

    • সুন্দর কবিতা !
      কবিতাটি পড়া শেষে কবিগুরুর প্রিয় একটা গানের কলি মনে পড়ে গেল কবিপ্রিয়,
      “তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের ও সন্ধানে যাও”

  • সময়ের দাবী
    =====================
    এদেশ আমার এদেশ তোমার
    এদেশ বাঙ্গালীর ,
    অপশাসনের সকল প্রাচীর
    ভেঙ্গে করো চৌচির ।
    কারোর দয়ায় স্বাধীনতা নয়
    শহীদের রক্তে কেনা ,
    সময় এসেছে বঞ্চিতের আজ
    শুধিতে হবে সে দেনা ।
    রাষ্ট্রযন্ত্রের জোড়ায় জোড়ায়
    লেগেছে স্বার্থ ঘূনঁ ।
    মরিচাপড়া…Read More

    7
    4 Comments
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin changed their profile picture

  • বৃষ্টির নিকট এলিজি
    ================

    এতোদিন ভীষন তৃঞ্চার্থ ছিলাম । প্রত্যাশায় ছিলাম
    দুফোঁটা বারিধারা ভিজিয়ে দেবে মরুময় চঞ্চুকদ্বয় ।
    ভীষন তৃঞ্চার্থ ছিল রোদে পোড়া উলঙ্গ শরীরাংশ
    লবনাক্ততার প্রলেপ মুছে দিয়ে
    ভালবাসার প্রলেপ মাখাবে ক্ষতপূরণের আখাংকায় ।।
    এতোদিনের মেঘময় প্রার্থনা পূরণে অবশেষে
    ভালবাসা ঝরতে থাকে প্রবল আবেগে
    মাঠে ঘাটে বনে প…Read More

    6
    2 Comments
    • সুন্দর অনুভব, ভালোবাসা নেবেন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Profile Photo
    তুবা
    @zariyaat
  • পাচালী
    ============
    আকাশ
    তুমি আরো একটু উপরে উঠে যাও
    মানুষ হিসাবে দাড়াঁতে
    আমার খুব কষ্ট হচ্ছে ।
    স্বার্থের দেয়াল উঠে গেছে
    আসমান অব্দি ।
    হাঁস-পাঁশ-নাভিঁশ্বাস
    মুক্ত বাতাস খুজঁতে
    কোথায় জাগাবো মাথা ?

    6
    3 Comments
    • আকাশ যে জায়গাটুকু করে দেবে স্বার্থ ঠিক তার জায়গা করে নেবে। গ্রাস হবে বিশুদ্ধ বাতাস, অনাবিল আকাশ।

    • দারুণ লিখেছেন কবি… সেরার সেরা… 🔥

    • বাহ! ভীষণ মুগ্ধ হলাম কবিপ্রিয়!

  • ইদানিং………………………..
    ———————————–
    অবসর আজ আর সহজেই ধরা দিতে চায় না ।
    বড্ড ব্যস্ততায় হোচটঁ খায় নিরামিষ সময় ,
    হয়ত আমার জন্য এমন ! আমিষে গড়াগড়ি খায়
    পরিবারের অন্য সকল । দিন রাত এক করেও
    হাতঘড়িটা এখন আর আমার সঙ্গে অপারগ ।
    অথচ যাদের জন্য এত আয়োজন ,
    তাদের নিকট বড়ই বিরক্তিকর আমার উপস্থাপন ।
    অথচ !
    বন্ধু…Read More

    6
    3 Comments
    • দিন দিন জীবনটা জটিল হয়ে উঠছে সেই উপলব্ধিটাই আবার হল! অথচ একটা সময় ছিল যখন জানতাম; বন্ধু, আড্ডা, গান এইতো জীবন!

    • বন্ধুত্ব এক অন্যরকম অনুভূতির নাম। যে বয়সেই এসে পৌছাই না কেন অন্তত একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন হয়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Profile picture of Iqbal-Ahmad
    Profile Photo
    Iqbal-Ahmad
    @iqbal-ahmad
  • Load More Posts
Skip to toolbar