Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    3 years, 1 month ago

    রবীন্দ্র বন্দনা
    ✒✒ সৌরভ ঘোষ ✒✒

    ”নিন্দুকেরা তোমারে লইয়া যেই ইতিহাস কয়,
    তাহারা কি জানে ইহা,
    তুমি সৃষ্টি করিয়াছ যাহা,
    তাহার ঋণ শোধাইতে পারিবেনা কেহ কোনদিন।

    তুমি কি আর জানিতে
    তোমার প্রস্থানের পশ্চাতে,
    তোমার প্রিয় জন্মভূমি
    খন্ডে খন্ডে লইয়া চুমি,
    যে সৃষ্টি করিয়াছো তুমি
    সকল সীমানা ছাড়িয়ে,
    সেই সৃষ্টি কে করিতেছে তাহারা
    ছাড়িয়া মিথ্যা অপবাদের ফোয়ারা
    সৃষ্টিকে করিতেছে সীমানায় বন্দী।

    তুমি যে দিয়াছো ভাষায় প্রাণ
    সাহিত্যে রেখেছো সেরা অবদান,
    সেই অবদান মাথায় পাতিয়া লই
    তোমার জনমে, মোরা স্বার্থক হই।
    তুমি যাহা দিয়াছো এই সংসারে
    তাহা কি কেউ অস্বীকার করিতে পারে?
    বিনিময়ে তোমারে দিয়াছি মোরা
    অপবাদ আর মিথ্যাচারের ফোঁড়া।

    তুমি চেয়েছিলে বাঙালির প্রাণে
    সাম্যবাদ ছড়িয়ে আপন মনে,
    সাম্প্রদায়িকতার আগুন নিভিয়ে
    সাম্য ছড়িয়েছো সকল হৃদয়ে।

    বিনিময়ে তোমারে মোরা
    ধর্ম টানিয়া আনি,
    বারে বারে করিতেছি আঘাত
    সম্মানে করিতেছি হানি।

    ক্ষমা কর হে কবিগুরু
    তোমার জনমে তোমার অবদানে
    দিতে পারিনাই কিছু, তোমায় প্রতিদানে।

    তুমি বলিয়াছ যে কথাখানি
    তাহারে লইয়া টানিতেছে যারা ঘানি
    তারা কি কভু বুঝিবে
    সেই কথার মানি?
    ক্ষণে ক্ষণে এখন বুঝিতেছি তাহা
    সেই কথার সত্যতা ও গুরুত্ব কতখানি।”

    “ সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি ”

    3
    2 Comments

Friends

Skip to toolbar