-
একদিন এই শহর ছেড়ে চলে যাব ।
নির্মল আকাশের নিচে, সূর্যের আশীর্বাদে ।
দুপাশে গাছের সারি ফেলে রেখে
বিকালের আলোয় রাঙা পথের ধুলো পায়ে মেখে
ঘাসের উপর পড়ে থাকা তাজা পলাশ ফুল দেখে
হেটে হেটে নিশ্চই চলে যাব একদিন না একদিন ।ঝিকমিক পাতারা মৃদু বাতাসে দুলে দুলে সায় দেবে
পথে দেখেই পাখিরা স্মিতহাস্যে শুকামনা দেবে
কচি পাতার আড়ালে কোকিল ডেকে চলবে,
যাপনের সব চিন্তা দুশ্চিন্তা পেছনে পড়ে রইবে
শুধু মুক্ত মনে সেই বিদায়ী শুভেচ্ছাগুলোকে
পাথেয় করে নিয়ে আমি চলে যাব ।
যেতে যেতে দেখব পথের পাশে ফোটা ঘাসফুল
দেবদারু গাছ, সোনালু অথবা শিমুল
বাবলা আর কৃষ্ণচূড়া গাছের সারি ,
মেহগিনি গাছের উচু শাখায় বালকের হারানো ঘুরি
আর নাম না জানা ফুলের সুবাসকে
সম্পদ করে বয়ে নিয়ে আমি চলে যাব ।
দুরের কোন মাঠ থেকে ঢেউ হয়ে বাতাস আসবে
কোন বাড়ির ছাদে শিশুরা খেলতে থাকবে,
বালুচরের অদূরে উচুতে উইন্ডমিলের পাখা ঘুরবে ।
কুসুম বর্ণের কাপড়ের প্রান্তও উড়বে
শান্ত বাছুরেরা স্বাধীনভাবে ঘুরে ঘুরে ঘাস খাবে
আমিও গাছের ছায়ায় ঘাম জুড়িয়ে ,শীতল মাটিতে বসে
সচ্ছ নদীর জলে তৃষ্ণা মিটিয়ে নেব ।তারপর এমন পথে যাব যা ধীরেধীরে উঠে পাহাড়ে
পাথুরে লাল মাটি আর বুনোফুলের ঝাড়ে
শালবন পেরিয়ে আরো উচু কোন পাহাড়ে
যেখানে ছোট ছোট প্রজাপতি আর জোনাকির আনাগোনায়
সাদা মেঘ ভাসে কখনো কখনো,
এমন উপরে যেখানে আকাশের বিশালতায়
আর তেমন কিছু চোখে পড়ে না,
যেখানে অতীত বা ভবিষ্যত বলে কিছু নেই
কালেরও উর্ধে চলে গেছে এমন কোন পথে ।
এমন কোনো জায়গার উদ্দেশ্যে
ঠিক চলে যাব একদিন না একদিন ।2 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



পুরো কবিতাটা যেন চোখের সামনে দেখতে পেলাম। দারুণ একটা প্রশান্তির অনুভূতি।