Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    • 5 years, 3 months ago

    কবির প্রতি আহ্বান

    জেগে ওঠো,হে মানবতার কবি!
    ঘুমিয়ে থেকো না আর,
    তুমি ঘুমিয়ে থাকলে তবে,
    মানবতাকে কে জাগাবে?

    তুমি কবিতা রচনা না করলে,
    মানুষ উদ্বুদ্ধ হবে কীসে?
    তুমি যদি থাকো অসার হয়ে,
    কে মনুষ্যত্বের পক্ষে লড়াই করবে?

    মুখ বুঝে থেকো না তুমি,
    চোখসমেত অন্ধ হয়ো না তুমি,
    হৃদয় কে পাথর করো না তুমি,
    কন্ঠকে ভয়ে ক্ষীণ করো না তুমি,
    হুংকার দিয়ে,সাহস নিয়ে,
    চোখ মেলে দেখো।
    তোমার হৃদয়ের মনুষ্যত্বের নূরে
    হবে তুমি বিজয়ী।
    পবিত্র ইচ্ছার গুণে পশুত্বকে করবে দূর
    হয় পানি দিয়ে,নাহয় আগুনের সম্মার্জনা নিয়ে।

    4
    3 Comments
কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar