-
আমি একজন ব্যস্ত এবং সুখী ব্যক্তি।
সবকিছুই আছে,
তবু মনে হয় -কি যেন নেই ।
আমার ঘাড়ে কারো দায়িত্ব নেই,
পেশাগত পরিচয় ও স্বাধীনতা আছে ।
আমি জন্মাবধি কখনও অভাব দেখিনি
কোন নিপীড়ন বা বৈষম্যের শিকার হইনি ।
আমি কাউকে এক কাপ চাও বানিয়ে দেই না
এবং প্রতিদিন রান্না খাবার টেবিলে পাই ।
আমার পরিবারে ঝগড়া নেই
এবং প্রাণোচ্ছল শিশু আছে ।
আমার মাথায় সংসার বা ঋণের চাপ নেই
এবং শরীরও সুস্থ আছে ।
তবুও নিজেকে আমার দুঃখী মনে হয় ।
মনেহয় -কি যেন নেই ।
খুব ছোটবেলায় ভাবতাম গৌতমবুদ্ধ
কেন প্রাসাদ ছেড়ে ভিখারী হয়েছিল?
জীবনানন্দ দাশ কেন আত্মহত্যা করেছিল?
একটু বড় হয়ে ভাবতাম জ্যা পল সার্ত্রে
কেন নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিল?
আলবেয়ার কামুর স্ট্রেন্জার
কেন ফাঁসির মঞ্চে গিয়েও আস্তিক হলো না?
দস্তয়ভস্কির রাসকলনিকভ
কেন খুন করে জেলের ঘানি টানতে গেল ?
ঠিকমত বুঝতে পারতাম না ।
তবে বোহেমিয়ান রাপসডি শুনে
কষ্ট পেতে ইচ্ছা করত বারবার ।
মা ভাবত কৈশোরে
ওশো রজনীশের বইই আমার মাথাটা খেয়েছে ।
আমি কিন্তু আরো ছোটবেলা থেকেই
শান্ত হয়ে কি যেন ভাবতাম-
সিনেমার ভিলেন হতেই কেন ইচ্ছা করে আমার?
শৈশবেই তো ভাবতাম, খুশির গানে কেন বলছি
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ?
ভারী কিউমুলোনিম্বাস মেঘ ভেঙে
তুমুল ঝড় উঠলে মনটা খুশিতে নেচে উঠত ।
আর ভার্সিটিতে সবাই যখন হাসির আড্ডা দিত
আমি চুপচাপ এক কোনায় বসে থাকতাম।
মনেহত -কি যেন নেই ।
তারপর বয়সের সাথে সাথে অনুভব হলো
লাওৎসে কেন বলেছিল –
যে জানে সেই বেশি কষ্ট পায় আর
সত্য সম্পর্কে কিছু বললেই তা মিথ্যা হয়ে যায় ।
যখন বুঝতে পারি তখন
খুব নিঃসঙ্গ ও দুঃখী লাগে নিজেকে ।
মনেহয়- কি যেন নেই ।2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


পূর্নতাও কখনোও কখনোও অতৃপ্তি আনে।