-
সোনালী রোদে বাতাসে ভাসে
অশ্রুত কবিতার শুদ্ধ সৌরভ ।
হ্রদের জলে, পাহাড় ঢালে,
সোনালী ফুলে বয়ে যায় ।
স্বর্ণপাতায়, সোনালী প্লাজায়,
হাসির ঝিলিকে বয়ে যায় ।
দিগন্ত বিস্তৃত বসন্ত চারণক্ষেত্রে,
দরিদ্রহৃদয় হরিদ্রা প্রান্তরে বয়ে যায় ।
বয়ে যায় কিংশুকরক্তিমরাগে
অথবা গেরুয়া বৈরাগ্যে ।
মৃত্যুর স্নেহছায়ায়, শূন্যের বিশালতায়,
অজ্ঞ প্রজাপতির সুখী পাখায় বয়ে যায় ।
সুদূর আকাশে বেদনার্ত ইন্দ্রধনুর
তীক্ষ্ণ সৌন্দর্য থেকে বয়ে যায় ।
তার দেড়শো বছরের সোনালী অপরাহ্ন
স্থির হয়ে রয়ে যায় ।1 Comment
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!