Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    • 5 years, 3 months ago

    সফলতা মানে কি শুধু নিজের জীবনের সাফল্য,
    নাকি আরও কিছু ?🧐

    নিজেকে প্রশ্ন করলাম,সফলতা কী? 🤔দুটি জীবনের পথ কল্পনা করলাম।প্রথমটি…..🚉🚲……
    প্রথমে ১টি শিশুর জন্ম হলো স্বচ্ছল পরিবারে,চারিদিকে আনন্দ আর বিলাসিতার ঝড়।➡তারপর স্কুলজীবনে স্বনামধন্য ,দেশসেরা বিদ্যালয়ে অধ্যয়ন করা।➡তার সাথে বাসায় tutor রাখা।➡ভালো ফল পেয়ে ভালো college থেকে অধ্যয়ন করা।➡নামি-দামি tutor,কোচিং,privates পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।সেখানে আরও তোড়জোড়ের সাথে পড়া।no tension,সারাদিন পড়া।➡তারপর ভালো ফল করলে সবার শুভেচ্ছা,অভিনন্দন পাওয়া।➡ ভালো ফলাফল ,ভালো বিশ্ববিদ্যালয়ের কারণে ভালো চাকরি।মনের মতো পেশা পাওয়া।➡পরবর্তিতে বিয়ের পর সংসার আর career চলতে থাকে।➡ চলতে চলতে গল্প শেষ হয়ে যায়। ❗️
    হয়তো অনেকের স্বপ্নে দেখা জীবন।আর অনেকের বাস্তব,যার সংখ্যা খুব কম।কিন্তু ওজীবনের স্বার্থকতা কতটুকু।জীবন চলার পথটা ছিল কাটাহীন।তবে গন্তব্যে পৌছানোটা কতটুকু সুখের ছিলো?
    দ্বিতীয় পথটি……….🚉🚲……..📛⚠️⁉️📍
    প্রথমে ১টি শিশুর জন্ম হলো অস্বচ্ছল মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে।পরিবারের সদস্যসংখ্যাও বেশী।➡ শুধু ১জনকে নিয়ে চিন্তা করার অবকাশ পাওয়া যায় না।২-১ জনকে কঠোর সংগ্রাম করে পড়ালেখা করতে হয়।➡ তাদের কাছে পড়ালেখার চেয়ে টাকা আয় করা শ্রেয় কারণ তাতে পেট চলবে,বাচা যাবে।পড়ালেখা করলে তো আর পেট চলবে না।➡২-১ জনের পড়ালেখা চলাকালীন সময়ে অনেকের বিয়ে হয়,তাদের সংসার নিয়ে তাদের চিন্তা।➡কোনোমতে স্কুলজীবনে স্কুলের স্যারদের কাছে গিয়ে শেখা।➡college বেশি ভালো না হলেও চলবে।যেকোনো কলেজে ভর্তি হয়ে নিজেকে বেশি পড়তে হয়।result হয়তো বেশি ভালো হয় না।➡তারপর বিশ্ববিদ্যালয়ে হওয়া আর তার সাথে আয় করা।নিজের পড়ালেখার খরচ আর পরিবারের খরচ বহনের পাশাপাশি পড়ালেখা চালাতে হয়।➡পড়ালেখা শেষ করে ভালো পেশায় ঢোকা।পরিবারকে স্বচ্ছল অবস্থায় আনা।➡বিয়ের পর নিজের সংসার,পরিবার আর চাকরি —চালানো।➡সব ঠিক ছিলো,তবে কিছু ভুলছি নাতো?তারপর শুরু হয় সাহায্য করা..অনেকের পেটের জ্বালা নিবারণ করা..পড়াশুনার সুযোগ করে দেয়া…চলতে থাকে।
    পথচলা শেষ হলেও পথের কীর্তি রেখা টেনে যাবে অনেকের হৃদয়ে,অনেকের জীবনে।কাটাযুক্ত পথ হলেও কীর্তি মহান।পথের কাটা তাকে অন্য গন্তব্যে পৌছে দিয়েছে যেখানে সে সুখ পেয়েছে।দিনশেষে অনেককে নিয়ে সুখে থাকতে পেরেছে।
    প্রথমটিতে চরম সফলতা পেলেও,পরম সফলতা পায় নি।দ্বিতীয়টিতে পরম সফলতা তাকে চরম সফল্য দিয়েছে।Bill Gates বলেছেন……
    ”If you born poor,it’s not your mistake.But if you die poor,it’s your mistake”
    Moral of the story……
    “Life is not a bed of roses, rather it is full of thorns.”
    To me…..”A successful person can not be selfish but self-dependent “

    3
    2 Comments
কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar