Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • আনমনে বসে ছিলাম ঘরের দুয়ারে। হটাৎ দেখলাম সামনের বাসাটির জানালায় এক ভদ্রলোক কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ঝোড়ো হাওয়া সহযোগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে বেশকিছুক্ষন আগেই। সদ্য বৃষ্টি ভেজা পাতারা হালকা হাওয়ায় দুলছে। ভদ্রলোকের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলাম ঝড়ে ভেঙে যাওয়া একটা পাখির বাসা। তাতে বৃষ্টির ফোটা ফোটা জল জমে রয়েছে। তাই দেখেছেন মনোযোগ দিয়ে। কি অপূর্ব ! মনে হচ্ছিলো যেন আকাশ থেকে ঝরে পড়া মুক্তো এসে ছড়িয়ে পড়েছে ছোট ছোট ডালের ফাঁকে। আকাশ এখনো মেঘে ঢেকে আছে। আবার ঝড় আসবে বোধহয়। মাঝে মাঝে ভাবি কি অদ্ভুত মনস্তত্ত্ব আমাদের। জানি এ ঝড় মৃত্যুর চিহ্ন , প্রলয় এর নিশান , সাক্ষাৎ মহাকাল হয়ে আসবে….. ভেঙেচুরে ফেলবে সমস্ত সৃষ্টি। তবুও কি নেশার মতো ছুটে যাই ঝড় অভিমুখে। হয়তো সব ভেঙে একটা নতুন শুরুর প্রত্যাশী বলেই।

    ✍️ Shiuli Chakraborty

    8
    11 Comments
    • শুভকামনা

    • ঝড় থেমে গেলে আবার নতুন করে সবটা শুরু হয়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা

    • অনিন্দ্যসুন্দর চিত্রকল্প…! অন্তরমোহিনী এর শব্দক্ষেপ এবং অন্তস্থঃ আবেগ সুষমা… বিস্ময়বিমুগ্ধ ভালোবাসা ও অভিবাদন রইলো প্রিয়…

      • @anwar-parvez-nur-shishir প্রশংসায় অভিভূত কবি। কেমন আছেন ? কতদিন কোনো খবর পাই নি।

      • @Shiuli, প্রিয়, আমি ভালো রয়েছি… কত কথা বলতে চেয়েছি কিন্তু আমার জীবনের বর্তমান বাস্তবতায় কিছুটা স্থৈর্য ধারণ করতে হচ্ছে, যা আমি আমার কবিতায় হয়তো অনেকখানিই পেরে উঠি না… শিউলি’র সুরভি আমি কখনও দেখিনি, কিন্তু হৃদয়ে মেখেছি, চোখেও যে তার প্রলেপ রয়েছে… সত্যিই… আর ক’টা দিবারাত্রি, তারপরে যেন আমার আবার সন্ধ্যের সূর্যকুসুম দেখা শুরু হয়…

      • @anwar-parvez-nur-shishir সতত তাই যেন হয় কবি। আপনি আবার তুলট -এ নিয়মিত থাকুন এই অনুরোধ করি। আপনার সাথে কতদিন যোগাযোগ হয় না। কত কথা জমে আছে। অন্তত লেখা লেখি নিয়মিত রাখুন। আপনি ছাড়া তুলট সত্যিই অসম্পূর্ন।

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar