Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • মনের সিংহাসনে যার প্রগাঢ় অবস্থান,
    মাটির পরে তাকে বসতে দিতে মানা ।
    ধরা না পড়াতে যার অস্তিত্ব স্বীকৃত,
    ভীড়ের একজন বলে তাকে যায় না কখনও মানা।

    দূর আকাশের ইন্দ্রধনু হতে চেয়েছিল সে
    নিয়তির সময় যখন শুরু।
    সাদা ক্যানভাসে প্রথম টেনেছিল রঙতুলি
    প্রসন্নতা যখন ছিল ভীরু ।

    এতটা পথ পেরিয়ে এসে আজ
    কেন তার অবরোহনের সাধ জাগে,
    সে-ই তো চেয়েছিল দেখতে
    মাটির বুকে মহিমান্বিত নিজেকে ।

    4
    2 Comments
    • উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাস।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar