-
হেঁটে গেছি যেন নির্জনে
অনাদৃত সরু ঘাসে আবৃত পথ ধরে
যখন হাঁসের পালকে লেগেছে
জলের স্বর্ণালী প্রতিফলন ।
সারিবাধা বৃক্ষরাজির গম্ভীর ছায়া পেয়েছি
মহার্ঘ্য এক মসৃণ বৃক্ষের গর্বিত শাখা দেখেছি
কচি কত কোমল গুল্মলতা দেখেছি
বিজ্ঞ বিটপের আশ্রয়ে বিদঘুটে পরগাছা দেখেছি
সুক্ষ সুক্ষ ঘাসফুল দেখেছি
দেখেছি অপরাহ্নের আভায় নতমুখি বুনোফুল
অযাচিত আগাছায় হাস্যমুখী ক্ষুদ্র ফুল
কত না নিবিড় সৌহার্দে সবাই
মিলেমিশে আছে কতকাল
কোন সংক্ষিপ্ত সময়ে দেখেছি
সে বনজ কাননের তৃপ্ত আঙ্গিনা
জানিনা আর কখনও তাদের দেখতে পাব কিনা ।
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel

