-
আমি যেন হতে চাইছি
ঘুমন্ত শিশুর বালিসের পাশে থাকা
অ্যান্ডারসনের বইএর পাতায় রঙিন কোন ছবি ।
অথবা লুকোচুরি খেলতে খেলতে
হঠাৎ নিশ্চল হয়ে আত্মগোপন করা
লরেলের মতই বুনো নয়নতারার চারা ।
তাও যদি না হয় , হতে চাইছি
মেসোজোইক পাললিক শিলায় জমে থাকা
হারানো ফড়িংএর নিষ্প্রাণ ফসিল ।
নিখোঁজ নয়, বিস্মৃত হতে চাইছি আমি
পার্থিব প্রতীক্ষা ও প্রাপ্তির প্রতিযোগীতার উর্ধ্বে
শুভাকাঙ্খার স্মরণ প্রত্যাশার পীড়ন
বা দুরাশার দীর্ঘশ্বাসের উর্ধ্বে –
ধরার এই ধীরতার সম্মুখেই ধ্রুব অধরা হব আমি
হব স্বাধীন হবার শাপ থেকে মুক্ত হওয়ার প্রেরণা,
ধরণীর অবিরাম তাড়নায় যতই ধেয়ে যাক
ধরা পড়া যত ধামাধরা ধারণা ।1 Comment
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!