-
“অসংজ্ঞায়িত”
বহুবর্ষ মাঝে, বহুজনের সাজে
যাকে খুঁজে ফেরা, সে যে নতুন কেউ নয় ।
বহু সুরে বাজে, বহু কবিতার ভাঁজে
যাকে ভুলতে চাওয়া, সে যে পুরোনো হবার নয় ।
স্থানিক পার্থক্যে, কালের বার্ধক্যে
সে যে ম্রিয়মান হবার নয়।
মনোভূমিতে তার জমিটি ভাড়া হবার নয় ।
মিলনান্তক উপাখ্যানে, বিয়োগান্তক প্রত্যাখ্যানে
সে যে অধিকৃত হবার নয়,
স্বতন্ত্র তার বিচ্ছিন্নতা নিয়ন্ত্রিত হবার নয়।
অভাবরূপে সদা ভাবশুদ্ধি, এতো বুদ্ধিবৃত্তি নয়,
প্রকাশ্য হয়েও অন্ধ রহস্য নিবৃত্ত হবার নয় ।
বহুভূমিকায় সে যে অস্পষ্ট, বহুমাত্রিকে আবিষ্ট,
একটি ভূমিকায় আকৃষ্ট করে অদৃষ্ট করার নয় ।
মন্তব্য সৃষ্টি করে, গন্তব্য নির্দিষ্ট করে
সীমিত করার নয়।
বিশেষভাবে অশেষ সে যে নিঃশেষ হবার নয়।
পুরোনো সে সম্পর্কটি সংজ্ঞায়িত হবার নয় ।2 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



সংজ্ঞা যখন হৃদকোণে তখন সত্যই সযতন
প্রদীপ্ত স্মরণে আসে অসংজ্ঞায়িত সম্যকমন