Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • মধু ভরছে কর্মী মৌমাছি সুদৃশ্য মৌচাকে।
    নেই বাঁচার মত করে বাঁচার কোন সূত্র,
    তবু ভালোবাসার টানে উজাড় করে নিজেকে
    যেন পরাজিত রাণীর পোষ্যপুত্র।

    বিতরণী ক্রীড়া দেখা যায় পক্ষপাতের ক্রোড়ে।
    বিতরণ করে কেউ বিতাড়িত হবার আতঙ্কে।
    অগ্রাধিকার কেউ কেড়ে নেয়, কেউবা ক্রয় করে
    আভিজাত্যের আড়ালে আধিপত্যের অঙ্কে।

    স্বার্থান্ধের সখ মেটে কারো সর্বসময় লুটে।
    নবাগতার নাম জপে ভোগের নিক্তি ।
    দেনাদারের সাথে লুকোচুরিতে কারো সময় কাটে।
    অবরোহনের ত্যাগে সম্বল কারো চুক্তি ।

    নির্বুদ্ধিতা নাচে অসহিষ্ণুর পদতলে
    ঈর্ষার জোঁক সর্বশক্তি শুষে নেয়।
    স্নেহের দৌরাত্ব্যে দূরত্ব বাড়ে কোথাও
    প্রীতির গুরুত্বে নিপীড়িত হয়ে রয় ।

    গুঞ্জন শোনে কানামাছি খেলা কর্মী
    পুঞ্জীভূত মেঘ বিচ্ছেদগাঁথা লিখে যায় ।
    রাজ্য গড়ে ওঠে হেগেলের মৌচাকে
    মৃত রাজার স্মৃতি লুকাতে শিখে যায় ।

    2
    1 Comment
    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

Skip to toolbar