Profile Photo

Arif-ArianOffline

  • Arif-Arian
  • Profile picture of Arif-Arian

    Arif-Arian

    3 years ago

    ভালবাসা……. এক অনুভূতি, যার শুরু আছে কিন্তু শেষ নেই। ক্ষনস্থায়ী এই জীবনে একমাত্র ভালবাসা চির-অমর। যুগের পর যুগান্তরে কখনো ভালবাসায় অভিশপ্ত আদম হাওয়ার রূপে, কখনো বা বৃন্দাবনের রাধার মনে কৃষ্ণের বাশির সুরে, কখনো হেলেন ও প্যারিসের প্রেমে ধ্বংসিত টয় নগরী ইতহাসের পাতায় আবার মমতাজ প্রেমে বিভোর শাজাহানের তাজমহলের রূপে আত্মার স্থানান্তরে চির যৌবনে অমরত্ব মহিমায় বিরাজমান ভালবাসা, যে ভালবাসা রবে পৃথিবীর অন্তিম লগনে। ভালবাসা শুধুই ভালবাসা…….. যার নেই কোন জাত, কাল, ভেদাবেদ। নেই কোন ভালবাসার নিদিষ্ট পরিধি কিংবা নির্দিষ্ট কারণ। পলকের দেখাতে শুরু হয়ে ধীরে ধীরে শুধু বেড়ে যায়। তারপর কখন যে হৃদয়ে চিরস্থায়ী হয়ে যায় হয়তো বুঝেও যায় না বুঝা। ভালবাসার জন্য লাগেনা কোন সময়। ভালবাসার জন্য লাগেনা কোন দিন। শুধু প্রেয়সী- প্রিয়তমার জন্য হৃদয় ভরা ভালবাসাই যতেষ্ট, তবেই প্রতিটি দিন ভালবাসার দিন, প্রতিটি মুহূর্ত ভালবাসার মুহূর্ত । ক্ষণকালের এই জীবনে আজ নয়তো কাল, আমি আপনি আপনারা থাকবো না এইটাই সত্যি, তবে ভালবাসা থেকে যাবে আপনার ছায়া হয়ে………শরীর থেকে শরীর স্থানান্তরে, আত্মা থেকে মনে…….

    6
    3 Comments
    • “সখী ভালোবাসা কারে কয়” এর উত্তপত্র পড়লাম মনে হয়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar