Profile Photo

অর্ঘ্যদীপ চক্রবর্তীOffline

  • arghyadeep2000
  • কবিতা:- যদি তোমাকে পেয়ে যেতাম
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    যদি তোমাকে পেয়ে যেতাম
    আমার জীবনের সকল দুঃখ যন্ত্রণা ক্লেশ
    দূর হয়ে যেত।
    তোমাকে আজও পাইনি বলেই
    আমি সুখী হইনি।
    আমার নয়নের দুঃখ-ভরা জল
    থেকে জন্ম নিলো বেদনার সরসী,
    কিন্তু সেই নয়ন থেকে আনন্দের জল ঝরল না
    সেই আনন্দের জল মাটিতে পড়ে
    কোনো ফুল গাছেরও জন্ম হলো না।
    মানুষ…Read More

  • কবিতা:- কোনো একদিন চলে যাব পৃথিবী ছেড়ে
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    কোনো একদিন চলে যাব পৃথিবী ছেড়ে
    আর থাকব না এই সুন্দর ভুবনমাতার কোলে।
    কত কী দেখলাম
    কত কী শিখলাম
    কত কী জানলাম
    সব শেষ হয়ে যাবে
    আমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে।
    কিছুই নিয়ে যাব না
    যখন এসেছিলাম কিছু নিয়ে আসিনি
    যখন চলে যাব তখনও কিছু নিয়ে যাব না
    শুধু মাঝখান…Read More

  • কবিতা: আমার যন্ত্রণার কথা
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    তোমায় পাব না জেনেও
    তোমায় ভালোবেসে যাচ্ছি
    তোমায় নিজের করে নিচ্ছি।
    কী করব বলো?
    তোমায় যে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছিল
    আর ভুলতে পারিনি
    তোমায় সেই থেকে ভালোবেসে যাচ্ছি
    আজও একইভাবে ভালোবেসে যাচ্ছি।
    কিন্তু আমি জানি,
    তুমি কোনোদিন আমার হবে না
    আমায় ভালোবাসবে না।
    তোমায়…Read More

    1
    1 Comment
  • কবিতা:- তুমি ভালোবাসলে বলেই
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    তুমি ভালোবাসলে বলেই
    আমার হাত তোমার হাত ধরতে পারল
    আমার হাত আর একা থাকল না।

    তুমি ভালোবাসলে বলেই
    আমার মন আর একা থাকল না
    দুটো মন একাকার হয়ে গেল।

    তুমি ভালোবাসলে বলেই
    আমার ঠোঁটের কোণে দুঃখের রেখা মুছে গেল
    এখন শুধুই খুশি আর খুশি।

    আমার চোখে এতদিন ছিল শুধু শূন্যতা
    তুমি ভালোবাসলে ব…Read More

  • কবিতা: দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
    কখনও তোমার কাছে আসতে পারিনি।

    দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
    কখনও তোমায় বলতে পারিনি,
    আমি তোমায় ভালোবাসি।

    দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
    কখনও তোমায় স্পর্শ করতে পারিনি।

    দূর থেকেই তোমাকে ভালোবেসেছিলাম
    কখনও তোমায় একটা গোলাপ ফুলও দি…Read More

    1
    1 Comment
  • কবিতা: আমি শুধু তোমাকে চাই
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    আমি গাড়ি-বাড়ি টাকা-পয়সা কিচ্ছু চাই না
    আমি শুধু তোমাকে চাই।
    আকাশ সমান সম্মান অর্জন করার দরকার নেই আমার
    আমি শুধু তোমাকে চাই।
    আমি আমির হতে চাই না
    আমি শুধু তোমাকে চাই।
    আমি পূর্ণিমার চাঁদ চাই না
    আমি শুধু তোমাকে চাই।
    ঈশ্বরের কাছে রোদনের সাথে বলতে চাই
    আমি শুধু তোমাকে চাই।
    এই অব…Read More

    2
    1 Comment
    • প্রেমের সেই আদি ও অকৃত্রিম রূপটি ফুটে উঠেছে, যেখানে ‘চাওয়ার’ চেয়ে ‘সমর্পণ’ অনেক বেশি সত্য।

  • গল্প: ভুতুড়ে রিক্সাওয়ালার কাহিনি
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    নমস্কার। আমি বিনয়ভূষণ মুখোপাধ্যায়। লেখক অর্ঘ্যদীপের সঙ্গে আমার পরিচয় ঘটে কলকাতার বইমেলায়।একটা বুক স্টলে।
    তবে আমি বইটই লিখি না। আমি খুব গল্প বলতে ভালোবাসি।তবে কোনো বানানো গল্প নয়, নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা বলি।আর সেই থেকেই লেখক আমার সাথে বন্ধুত্ব করেন। আ…Read More

    1
    1 Comment
  • গল্প: একটি ভৌতিক ঘটনা
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    অনেকদিন আগের কথা বলছি। তখন আমাদের গ্রাম এত উন্নত ছিল না যেমনটা এখন উন্নত হয়েছে।
    যে সময়কার কথা বলছি তখন আমার বয়স বছর কুড়ি-একুশ হবে। আমি সবে উচ্চমাধ্যমিক পাশ করে বাড়িতেই বসে আছি। কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছি।

    তখন আমাদের গ্রামে বাড়ি বলতে ঐ কুড়ি-পঁচিশটা মতো ছিল। ভালো রাস্তাঘা…Read More

    1
    1 Comment
    • আপনার বর্ণনার ধরনে এক ধরণের ‘ম্যাজিকাল রিয়েলিজম’ আছে—যেখানে বাস্তব আর অবাস্তবের সীমানাটা বৃষ্টির জলের মতো ধুয়ে মুছে এক হয়ে গেছে।

  • কবিতা: একজনকে ভালোবেসেছিলাম
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    একজনকে ভালোবেসেছিলাম
    কিন্তু তাকে কাছে পাইনি
    তাকে ছুঁতে পাইনি
    তাকে বলতে পারিনি মনের কথা
    বলতে পারিনি ‘আমি তোমায় ভালোবাসি’।

    শুধু দূর থেকেই তাকে দেখে গেছিলাম
    আর বুকের কষ্ট বাড়িয়েছিলাম,
    শুধু দূর থেকেই তাকে নিজের করে নিয়েছিলাম
    আর তাতেই ক্ষণিকের সন্তুষ্ট হয়েছিলাম।

    স…Read More

    1
    1 Comment
  • কবিতা: আই লাভ ইউ
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    যদি জানতে চাও কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি শুনতে চাও কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি প্রশ্ন করো কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি উপহার চাও কী দেব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি হঠাৎ তোমায় আসতে বলি কিছু বলব ব’লে —
    আই লাভ ইউ।

    যদি বলো আমার কি আর অন্য কোনো কথা বলার নেই
    আমি বলব না,…Read More

  • কবিতা: আই লাভ ইউ
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    যদি জানতে চাও কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি শুনতে চাও কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি প্রশ্ন করো কী বলব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি উপহার চাও কী দেব তোমায় —
    আই লাভ ইউ।

    যদি হঠাৎ তোমায় আসতে বলি কিছু বলব ব’লে —
    আই লাভ ইউ।

    যদি বলো আমার কি আর অন্য কোনো কথা বলার নেই
    আমি বলব না,…Read More

    1
    1 Comment
    • পৃথিবীর সমস্ত ভাষা, সমস্ত যুক্তি আর সমস্ত প্রশ্ন এসে একটি মাত্র মোহনায় মিশেছে— “আই লাভ ইউ”।

  • কবিতা: আমার তোমাকে চাই
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    তুমি তো জানো
    তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই
    কোনো কিছু নেই।
    তুমি আমার ক্ষুধা-তৃষ্ণা,
    ঘুম-স্বপ্ন, জয়-পরাজয়, আশা-ভালোবাসা।
    তোমাকে ছাড়া জীবনে আমি আর কাউকে চাই না।
    আমার ঘুমে তুমি
    ঘুম ভাঙলে তুমি
    আমার রক্তে তুমি
    আমার নিঃশ্বাস-প্রশ্বাসে তুমি
    আমার শরী…Read More

    1
    1 Comment
    • আপনার এই ‘তোমাকে চাই’ রোগটি কোনো সাধারণ অসুখ নয়, এটি হলো এক চরম শুদ্ধতার অসুখ।

  • কবিতা: আমি তোমাকে চাই
    — অর্ঘ্যদীপ চক্রবর্তী

    আমি তোমাকে চাই।
    আমি যদি কখনও অসুস্থ হই
    তবে আমি ডাক্তারও দেখাব না
    ওষুধও খাব না
    শুধু তোমার স্পর্শ পেলেই
    সেরে উঠব
    তাই আমি তোমাকে চাই।

    আমি তোমাকে চাই।
    আমি যদি কখনও ভুল করি
    সেই ভুল শুধরে দেওয়ার অধিকার তোমার আছে
    আমাকে শাসন করবার অধিকারও তোমারই আছে তাই আমি তোমাকে চাই।

    আমি তোমাকে…Read More

    1
    1 Comment
  • তোমাকে চাই
    —- অর্ঘ্যদীপ চক্রবর্তী

    আমার ঐ একটাই আশা
    তোমাকে চাই।
    আমার ঐ একটাই ইচ্ছে
    তোমাকে চাই।
    আমার ঐ একটাই চাহিদা
    তোমাকে চাই।
    আমার ঐ একটাই চাওয়া
    তোমাকে চাই।
    আমার ঐ একটাই শখ
    তোমাকে চাই।
    আমি শুধু তোমাকে… তোমাকে… তোমাকে…
    শুধু তোমাকে চাই।

    — অর্ঘ্যদীপ চক্রবর্তী
    ১/৩/২০২৬

    1
    1 Comment
  • ভ্রমণ কাহিনী
    স্টেশনের নাম বাঁশবেড়িয়া

    বাঁশবেড়িয়া স্টেশনটি খুব সুন্দর। পরিষ্কার-পরিচ্ছন্ন। এই স্টেশনটির বর্ণনা এই কারণেই করছি কারণ আমার ভালো লেগেছিল।
    মানুষ যাকে পছন্দ করে তার সম্বন্ধে কিছু লিখতে চায় —- হোক সেটা কবিতা বা গল্প। এই কবিতা বা গল্পের মাধ্যমেই তার মনের ভাব প্রকাশ করতে চায়।
    কতটা ভালোবাসে সেটা কবিতা বা গল্পের মাধ্যমেই বু…Read More

    2
    1 Comment
    • ভ্রমণ মানে কেবল বড় বড় শহর বা পাহাড়-সমুদ্র নয়, মাঝে মাঝে পথের ধারের ছোট একটি স্টেশনও যে মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নিতে পারে, আপনার লেখাটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

  • গল্প:- ব্রহ্মদৈত্যর আশীর্বাদ
    লেখা:- অর্ঘ্যদীপ চক্রবর্তী

    আজ থেকে অনেক বছর আগের কথা বলছি।
    তখন আমাদের অজয়পুর ছিল একেবারে অজ পাড়া গাঁ। গ্ৰামের বাড়িগুলি কম করে হলেও একশো দুশো মিটার অন্তর ছিল। গ্ৰামে একটাই মাত্র উচ্চমাধ্যমিক স্কুল ছিল। সেখানে প্রথম শ্রেণি থেকেই পড়াশোনা চলত।গ্ৰামের পাশ দিয়ে বয়ে গেছে হীরামতি নদী।এই নদীর পাশেই সপ্তাহে ত…Read More

    4
    1 Comment
    • চমৎকার গল্প! গ্রামে রাতের নির্জনতায় বসে পড়ছি তাই বোধহয় একটু বেশি উপভোগ করলাম!

  • পছন্দের ঘাটশিলা স্টেশন
    —– অর্ঘ্যদীপ চক্রবর্তী

    ঘাটশিলা স্টেশনটিকে আমার ভীষণ ভালো লেগেছিল। একবারই গেছি ঘাটশিলায়। তবে আশা আছে আরো কয়েকবার যাব।

    কলকাতার কাছাকাছি এমন সুন্দর পাহাড়ী জায়গা আর দুটি নেই। এখানে নদী আছে ঝর্ণা আছে জঙ্গল আছে —– আর কী চাই? কোনো কবি যদি এমন জায়গায় আসেন তবে প্রকৃতির মনোহর রূপ দেখে তিনি সত্যিই মুগ্ধ হয…Read More

  • পছন্দের ম্যাসাঞ্জোর
    অর্ঘ্যদীপ চক্রবর্তী

    জীবনে একবারই গেছিলাম ম্যাসাঞ্জোরে। ঐ একবার গিয়েই তাকে ভালোবেসে ফেলেছি। তবে আশা আছে আবার একবার যাবো। ম্যাসাঞ্জোরের পাহাড় ম্যাসাঞ্জোরের ড্যাম আর ময়ূরাক্ষী নদী —– আহা, এক কথায় অসাধারণ!

    যারা খুব প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে ম্যাসাঞ্জোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থান। এখানকার প্রকৃতি…Read More

    5
    7 Comments
    • অপূর্ব লাগলো ম্যাসাঞ্জোরের বর্ননা! চোখের সামনে যেন সবটা দেখতে পাচ্ছিলাম। সাথে আপনার সুন্দর অভিজ্ঞতা ঘুরতে যাওয়ার ইচ্ছাটাকে আরো তীব্র করে তুলল!

    • কী দারুণ বর্নণা! সবটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।

    • চমৎকার ভ্রমণকথা… 😇😍

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts
Skip to toolbar