Profile Photo

NoyontaraOffline

  • Bablee
  • Profile picture of Noyontara

    Noyontara

    3 years, 3 months ago
    Profile picture
    3 years, 3 months ago

    এলোমেলো কথন ৪

    নয়ন তারা
    ১/৬/২৩

    কখনো কিছু বুঝতে পারোনি,বুঝতে চাওনি,আর এখন বাকীটা নাইবা বুঝলে বা বুঝতে চাইলে,তার আর প্রয়োজন আছে বলে আমার আর মনে হয়না।গভীরতা, গভীরতম ভাবে ভেবে দেখিও।
    সব সময় তো আমাকেই দোষালে,পরিণতি তে কি পেয়েছো, আমাকে দুষিয়ে শান্তি পেয়েছো? বলো।
    আমি তোমাকে সব সময় আগলিয়ে রাখি,রাখবো আর বাকীটা সময়,হয়তো একদিন হারিয়ে যাবো, তুমিও থাকবেনা চিরকাল,তবে এই ভালোবাসা অমর হয়ে থাকবে,যা তুমি কল্পনাও করতে পারোনি,বা পারবেনা। ভালোবাসার কখনো মরণ হয়না।
    যুগে যুগে আসে ভালোবাসা নতুনত্ব র ঝাপটা রেখে যায়,গালে, কানে,মুখে ঠোঁটে, কি নিবিড়তম,
    আলিঙ্গন। যা চনমনিয়ে উঠে তনুমনে।
    আবার একটু অবহেলায়, তনু মনে হাহাকারে
    ভরে যায় চারিপাশে।
    আবার ভুল বোঝার কারনে,ভালোবাসার মৃত্যু
    হয়,সেখানে জিতে যায়,ইগো।
    এই ইগোর আর জেদের কারনে অকালে
    ঝড়ে যায় অপরিণত, পরিণত প্রান।
    যার ইতিহাস চোখের পানিতে লেপটিয়ে
    মনে গেঁথে থাকে।আর মনের রশির
    পরিণত প্রেমেই চায়,এপারে দেখা না হোক,

    ওপারে দেখা হবে আবার,নুতুন ভাবে, নুতুন পরিবেশে।আমার মনের গতির নিবিড়তা, শুধু যে পাওয়াতেই,তা নয়,না পাওয়া তেও অনেক বেশী
    বিশালতা,কাজল লতার কালির মত।
    গভীর কিন্তু সব চোখের পাতায়।

Skip to toolbar