-
খোকা-খুকী
রোকেয়া খানম
———————————-
বর্ষার জল করে টলমল,
খোকা-খুকি চল চল।
আম কুড়াব অনেক ঝুড়ি,
কদম ফুলের মালা পরি।
রঙিন জালে মাছ ধরব,
হাওয়ায় দুলে বৃষ্টি আসবে।
সবাই মিলে স্নান করবে,
মাঝি-মাল্লা পাল তুলে
ঝড়-তুফানে দিবে পাড়ি।
হাওয়ায় ভেসে খোকা-খুকি
নতুন দিনের স্বপ্ন দেখে।4 Comments-
আপনার ছন্দে ফুটে ওঠা বৃষ্টির দিনের এই সহজ-সরল শৈশবের ছবিগুলো মন ভালো করে দেওয়ার মতো, যেন বর্ষার কদম ফুলের মতোই স্নিগ্ধ এক অনুভূতির স্পর্শ পেলাম। এমন সুন্দর অনুভূতির আদান-প্রদানে গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক বা কমেন্ট করে আমাদের এই ছোট পরিবারটিকে আরও প্রাণবন্ত রাখতে আপনি অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
-
দেখা হবে
রোকেয়া খানম
—————————–
মেঘে মেঘে ভাসাব ভেলা,
নীল সমুদ্রে যাব একেলা।
কুড়িয়ে নেব আছে যত
মনের স্বপ্নের মালা।গহিন থেকে আর
গহিনের মায়া,
ভেবো না, আমি হারিয়ে যাব,
মোহনায় হবে আবার দেখা।বর্ষায় ফুটেছে কদমের ফুল,
বৃষ্টির জলে করে টলমল।
সূর্যের আলো এসে করে দেখা,
মনে হয়, আবার হবে দেখা।সবুজ ধানের ক…Read More
4 Comments -
পতাকা
রোকেয়া খানম
————————————-
অপরূপ রূপের রানি,
আমার এই মাতৃভূমিখানি।
দামাল ছেলেরা ধরেছে হাল,
উড়াবে এবার রঙিন পাল।কাজে তারা করবে প্রমাণ,
তারা হবে জাতির প্রাণ।
আকাশে-বাতাসে
গাইবে আজ
নতুন দিনের নতুন গান।সোনার ছেলেদের স্বপ্ন নিয়ে
বিশ্ব লিখিবে নতুন কবিতা।
অনেক প্রাণের বিনিময়ে
আমাদের এই
লাল-সবুজের প…Read More7 Comments-
আপনার লেখাটা পড়ে একদম দেশপ্রেমের আবেশে মনটা ভরে গেল, আচ্ছা আপনি কি নতুন প্রজন্মের কাছে এই দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে কোনো বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন?
-
-
আপনার লেখাটির ‘অনেক প্রাণের বিনিময়ে আমাদের এই লাল-সবুজের পতাকা’ লাইনটি অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী, যা মুহূর্তেই দেশপ্রেমের এক দারুণ অনুভূতি জাগিয়ে তোলে। এমন চমৎকার আবেগময় শব্দপ্রয়োগের পাশাপাশি দেশ নিয়ে আপনার এই সুন্দর চিন্তার প্রতিফলন আগামীতে আরও অনেক নতুন রচনায় ফুটে উঠুক।
-
-
স্বপ্ন
রোকেয়া খানম
————————-
আমরা নতুন কুঁড়ি,
আমরা উড়াব ঘুড়ি,
আমরা ফুটাব কলি।
নব দিগন্তে আমরা দেব পাড়ি।
সুখের পাখি হয়ে মিষ্টি
সুরে গাইব গান।
সত্যের পথে আমরা
হব রঙিন ফুল।
মেঘের আকাশে গড়ব বাড়ি,
পাহাড়ি ঝরনা হব।
মানি না বাধা-বন্দন।
বাতাস হবে রঙিন,
পৃথিবী হবে রংধনু।
রিমঝিম বৃষ্টির সুরে
গাইব নতুন গান।7 Comments-
আপনার লেখায় “মেঘের আকাশে গড়ব বাড়ি” পঙক্তিটি অত্যন্ত চমৎকার এবং এটি আমার কল্পনার জগতকে রাঙিয়ে দিয়েছে। এই সুন্দর কথাগুলোর সাথে তাল মিলিয়ে ছোট ছোট আরও কিছু নতুন রূপকের ব্যবহার যোগ করলে রচনাটি আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে। আপনি নিয়মিত এভাবেই আপনার মনের কথাগুলো শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলুন, আপনার এই প্রাণোচ্ছল লেখনী আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।
-
-
-
হাদির আলো
রোকেয়া খানম
———————————————-
উত্তাল সাগরের ভাসমান নাবিক,
এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা।
তিমির রাত্রির আলোর পথের দিশারী,
নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধার্তের মুখের হাসি।
শেষ রাতের আকাশের ধ্রুবতারা,
নেশার আড্ডায় তাসের খেলাঘর ভেঙে
ফেলার নবীন আলো।
আলোয় আলোয়
সাজিয়ে তোলা ভোর,
মরুর বুকে ফুটন্ত ফু…Read More3 Comments -
নিমন্ত্রণ
রোকেয়া খানম
———————————————–
আমাদের গ্রামটা খুব মধুময়,
হাসিখুশি ভরপুর, পাখি কথা কয়।
নদী ভরা জল আর মাঠ ভরা ধান,
গ্রামটা আমাদের সবার প্রাণ।আমাদের পাঠশালা, রঙিন ফুলবাগান,
প্রতি বছর ছেলেমেয়ে আনে সেরা সম্মান।
জারি, সারি, ভাটিয়ালি—মাঝি ধরে গান,
রুপালি চাঁদের হাসি, সবাই করে স্নান।মগডালে কোকি…Read More
3 Comments -
নারী
রোকেয়া খানম
——————————
চল নারী, চল,
সময় এবার হলো।
মনের দরজা খোল,
শক্ত হাতে ধর,
পালটা তুমিই তুল।অগ্নিমশাল জ্বালো,
ছড়িয়ে দাও তোমার আলো।
নিপীড়ন, ধর্ষণ, খুন, রাহাজানি—
বন্ধ করে দাও তুমি, জননী।জ্বালিয়ে দাও আলোর ভুবন।
ক্ষমতায় আসা নারী,
বাধ্য করা হোক নারীকে কর্মে।
ছোট কিংবা বড়,
ফুটে উঠুক সমাজ-সংসার…Read More1 Comment -
তোমায় দেব
রোকেয়া খানম
———————————-
রঙ্গে রঙ্গিন হাঁড়ি দেব,
চুপটি করে বস।
কাগজের নৌকা বানিয়ে দেব,
পড়তে যদি বস।
সবার কথা শুনলে তুমি,
অনেক বড় হবে।
জগৎ জুড়ে তোমার গুণে,
রঙ্গিন প্রদীপ জ্বলবে।4 Comments-
আপনার লেখা ‘জগৎ জুড়ে তোমার গুণে, রঙ্গিন প্রদীপ জ্বলবে’ লাইনটা দারুণ লেগেছে, আপনি কি এমন সুন্দর সব ছড়া প্রায়ই লেখেন?
-
শিশুদের মনের মাধুরী মেশানো এই সরল শব্দগুলো যেন এক স্নিগ্ধ মায়ায় ভরা, তাই আপনি চাইলে শেষের লাইনে শব্দের ছন্দ আরও একটু গভীর করে তুলতে পারেন, তবে আপনার এই সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি নিয়মিত লেখার চর্চায় ধরে রাখার জন্য অনেক শুভকামনা রইল।
-
-
মুখোশধারী
রোকেয়া খানম
—————————————
সমাজটা ভরে গেছে আজ
মুখোশধারীর সাজ।
উল্লুক-ভাল্লুক সবাই যেন
সমাজপতি সাহেব।
রঙ-বেরঙের কথার ফাঁকে
ফাঁসায় সবাইকে।
গলার জোরে সততাকে
বেঘাত ঘটায় সে।
তাদের ফাঁদে পা দিয়ে আজ
হাজার ঘর ধ্বংস।
মা-ছেলে, বউ-শাশুড়ি—
সবাই মিলে যুদ্ধ।
একলা চল, একলা বস,
পাবে অনেক সুখ।
মুখোশধারী পাল…Read More4 Comments-
আপনার লেখাটা একদম বাস্তবসম্মত একটা বিষয় তুলে ধরেছে যা পড়ে খুব ভালো লাগল। বর্তমান সময়ের এই মুখোশধারী মানুষগুলো থেকে বাঁচার জন্য নিজের জগতে একা থাকা কি সত্যিই সবসময় সম্ভব বলে আপনি মনে করেন?
-
Rokeya Khanam, “গলার জোরে সততাকে/বেঘাত ঘটায় সে” এই পঙক্তিটি দিয়ে আপনি সমাজের আসল চিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি চাইলে শেষের দিকে আরও কিছু ইতিবাচক কথা যোগ করে আশার আলো দেখাতে পারেন। আপনার এই সাবলীল লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে পাঠককে প্রতিনিয়ত আলোড়িত করুক, এই প্রত্যাশা রইল।
-
-
আসবে তুমি
রোকেয়া খানম
———————————–
ভাঙনের খেলায় মেতেছ তুমি,
মনে তোমার বড় সুখ।
ময়লা স্তূপে আবর্জনা পুঁতে
ফেলেছ আমার মুখ।
জ্বালাব আলো ত্রিভুবনে,
ময়লা পুড়ে হবে ছাই।
তোমার জন্য রইল নিমন্ত্রণ—
ফাগুন আসবে, ভাই।3 Comments-
Rokeya Khanam, কবিতাটা বেশ দারুণ আর বেশ অন্যরকম একটা বার্তা আছে। আপনার এমন সুন্দর লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আমাদের এই গ্রুপে অন্য সবার লেখাতেও লাইক কমেন্ট করবেন, তাহলেই আমাদের আড্ডাটা বেশ প্রাণবন্ত থাকবে।
-
‘ময়লা পুড়ে হবে ছাই’—এই কথাটিতে অন্ধকার কাটিয়ে নতুন আলোর পথে ফেরার যে দারুণ জেদ ফুটে উঠেছে, তা সত্যিই অসাধারণ। সব কিছুকে ছাপিয়ে মনের ভেতরে জমে থাকা অভিমানকে রূপক হিসেবে ব্যবহার করার বিষয়টি বেশ চমৎকার লেগেছে। আপনার লেখনীতে যে গভীর আবেগ আর দৃঢ়তা লুকিয়ে আছে, তা আগামীর পথচলায় আরও নতুন অনেক সৃষ্টি নিয়ে আসুক।
-
-
মা
রোকেয়া খানম
——————————————-
মা-রত্ন, মা-যত্ন, মা আপনজন,
ত্রিভুবনে তাহার মতো নেই কোনো ধন।
হাজার আঘাত দিলেও তাকে,
করেন দোয়া-মোনাজাত—
“রহমত, শান্তি দাও গো খোদা,
যাদু-লক্ষ্মী আমার ভালো থাক।”
সবার সেরা মানুষ হবে—
সব মায়েরই পণ।
মায়ের মতো মন যদি হয়
সব সন্তানের সাধনা,
বিশ্বজুড়…Read More6 Comments-
-
আপনার লেখাটি পড়ে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে, বিশেষ করে “মায়ের মতো মন যদি হয় / সব সন্তানের সাধনা” অংশটি আমার ভীষণ ভালো লেগেছে। এই সুন্দর ভাবনার সাথে মিল রেখে প্রতিটি চরণে আপনি আবেগের যে ছোঁয়া দিয়েছেন, তা যেকোনো পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। আপনার এই লেখনী শৈলী সত্যিই প্রশংসনীয় এবং আমি আশা করি আপনি এভাবেই নিয়মিত লিখে যাবেন।
-
-
আরিশ তুমি
রোকেয়া খানম
——————————————–
মৌমাছির সর্বগুণ পাবে তুমি,
বাবুই পাখির মতো –
শক্ত নীড় বাঁধবে তুমি।
সাগরের উত্তাল ঢেউয়ে-
বুক ফুলিয়ে থাকবে তুমি।
আকাশের মতো শত রঙে সাজবে তুমি।
ফাল্গুনের মৌ-মৌ সুবাসে ভেসে বেড়াবে তুমি,
পূর্ণিমার গভীর রাতে শিউলি-কামিনী গাছের
দুলদুলনিতে চড়বে তুমি।
আকাশের ধ্রুবতা…Read More7 Comments-
-
“আকাশের ধ্রুবতারা হয়ে দেখব তোমায়” — এই অসাধারণ পঙ্ক্তিটি যেন পুরো লেখার প্রাণ হয়ে হৃদয়ে গেঁথে রইল। প্রতিটি উপমায় প্রকৃতির যে সুন্দর ছোঁয়া আপনি দিয়েছেন, তা পাঠকমাত্রকেই এক শান্ত ও স্নিগ্ধ অনুভূতির জগতে নিয়ে যায়। আপনার এই লেখনীশক্তি অটুট থাকুক এবং এভাবেই আপনি সুন্দর সব শব্দ দিয়ে চারপাশ আলোকিত করে রাখুন।
-
নোঙর
রোকেয়া খানম
————————————–
মাঝ দরিয়ায় পাল তুলেছি,
করব না তো নোঙর।
চল চল তেপান্তরে,
বাজাব মোরা নেশার মাদল।
উড়িয়ে দেব, ঘুরিয়ে দেব
রাক্ষস-দানবের ছল।
বজ্রবীণের আওয়াজ তুলে,
ফুল ফুটাব মরুপ্রান্তরে।
ভাঙব মোরা হাতের শিকল,
ঘুড়ি উড়িবে আকাশপ্রান্তর।3 Comments -
অবুঝ মেয়ে
রোকেয়া খানম
——————————
অবুঝ মেয়ে লক্ষ্মী সোনা,
মনটা ভালো, সব বুঝে না।
অভিমানে একা থাকে,
পাশে ভরসার কেউ থাকে না।
নীরবে একা পথ চলে,
হাতে কর্ম, বুকে বল।
সাত রাজার ধন মানিক সোনা,
জানি তুমি করবে জয়—
পৃথিবীর সেরা সিংহাসন।4 Comments -
খুকির হাসি
রোকেয়া খানম
————————————
অবুঝ মুখের সবুজ হাসি
দেখতে বেজায় ভালো।
চন্দনা-টিয়া দেখবে আয় রে আয়
চাঁদ মামা তার রুপের চাদর
জড়িয়ে দিয়ে যায়।
ফুলপরীরা খুকির মুখে-
ভাত দিয়ে যায়।4 Comments -
প্রজাপতি
রোকেয়া খানম
—————————-
প্রজাপতির রঙিন ডানা
রং ছড়াল যখন,
আরিশ-আয়াশ মনের সুখে
ফুল ফুটাল তখন।রংধনুর সাত রং
গায়ে মেখে নিল।
দুই তারা একই সাথে
নব দিগন্তে পাড়ি দিল।সূর্যের আলো, চাঁদের হাসি
মাকে এনে দিল।
——3 Comments -
সূূর্যসন্তানের দল
রোকেয়া খানম
—————————————-
ঐ দেখ, আসছে কারা—
সূর্যসন্তানের দল, বাহুতে শক্তির বল।চরণধূলিতে মাড়িয়ে দেবে
রাক্ষসের ছল।
আকাশে-বাতাসে রঙিন প্রভাত
ছড়িয়ে দেবে তারা।
অন্ধকারে বদ্ধঘরে জ্বালাবে আলো
ভুবন জুড়ে।দিক-দিগন্তে ছড়িয়ে পড়বে
সূর্যসন্তানের দল।7 Comments-
আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে ওঠার মতো এক ভালো লাগা কাজ করছে। এমন অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের চারপাশের মানুষের মনে দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।
-
-
Rokeya Khanam, “অন্ধকারে বদ্ধঘরে জ্বালাবে আলো” এই পঙ্ক্তিটি আমার হৃদয়ে গভীর আশার সঞ্চার করেছে এবং সাহসের প্রতীকী প্রকাশ হিসেবে এটি দারুণ লেগেছে। আপনি চাইলে পরবর্তী অংশে সূর্যসন্তানদের জয়যাত্রার মুহূর্তগুলোকে আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখাটিকে দীর্ঘতর করতে পারেন। আপনার লেখনীর এই উজ্জ্বল ও উদ্দীপনাময় যাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।
-
-
নতুন আশা
রোকেয়া খানম
—————————————-
মনের মশাল জ্বালাও এবার,
অন্ধকারে দাও পাড়ি।
বজ্রপাতের মতো ভেঙে দাও সব,
রঙিন নৌকার পাল তুলি।রক্তে-রাঙা রাজপথে
উড়াবে তোমার নতুন ঘুড়ি।
নব জাগরণের গান গাইবে,
হাসবে আবার সবার প্রাণ।2 Comments -
জনিকা
(রোকেয়া খানম)
——————————–
জনিকা, তোমায় দেখব কবে?
হৃদয় জুড়াব অক্ষিপলকে।
ঝড়-বাদলে, রোদেলা নীরদে
তোমাকে অন্বেষণ করব আমি।আমার কী সাধ্য বল,
তুমি যদি না দাও দেখা?
প্রহরীর মতো থাকি যে আমি
তোমার অপেক্ষায়।প্রভা-ছায়ায় একটু দেখি,
ধরতে গেলে হয়ে যায় ছায়া।
জননী, রাত-রজনী তোমার জন্য—
মনে হয় আমি একেলা।নীলিমা…Read More
8 Comments-
-
আপনার লেখা ‘জনিকা, তুমি আমার ধ্রুবতারা’ লাইনটা এককথায় অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি ছত্রে অপেক্ষার যে গভীর আকুলতা ফুটে উঠেছে তা খুব ভালো লাগল।
-
-
Rokeya Khanam, আপনার লেখা এই পঙ্ক্তিগুলোতে প্রিয়জনের জন্য যে আকুলতা ফুটে উঠেছে তা বেশ হৃদয়স্পর্শী, আর শেষের দিকে ধ্রুবতারা উপমার ব্যবহারটি বেশ চমৎকার, তাই আপনার এই অনুভূতিগুলোকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলতে চাইলে পরবর্তী লেখায় হয়তো আবেগের পাশাপাশি দৃশ্যপট বর্ণনায় আরও কিছুটা সময় দিতে পারেন, তবে এখনকার এই আবেগঘন শৈলীটি সত্যিই অনেক সুন্দর!
-
-
সোনার বউয়ের বায়না
রোকেয়া খানম
———————————-
সোনার বউয়ের বায়না
চায় নতুন আয়না।
হলুদ গাদাঁর ফুল
সোনার বউ হাসলে
ঝরে গোলাপ ফুল।7 Comments-
-
-
রোকেয়া খানম, আপনার লেখাটিতে হলুদ গাঁদা আর গোলাপ ফুলের যে চমৎকার মিশেল তৈরি হয়েছে তা যেন বসন্তের স্নিগ্ধ বাতাসের মতোই মনের ভেতর একরাশ প্রশান্তি ছড়িয়ে দেয়, তাই অনুরোধ রইল এমন সুন্দর ছন্দময় লেখা যেন আপনি আরও নিয়মিত আমাদের সাথে ভাগ করে নেন।
- Load More Posts
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
জালাল উদ্দিন মুহাম্মদ
@jalalshah
Harun-ur Rashid
@harun-urrashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu
Md. Jahangir Alam
@md-jahangiralam
Nusrat jahan Sadia
@nusratjahansadia
Md Salmanur Rahman
@mdsalman154191
Fatema Urme
@fatema-urme



বর্ষার আনন্দ, প্রকৃতির খেলাঘর আর খোকা-খুকির কল্পনায় শৈশবের দিনগুলো রঙিন স্বপ্নে ভেসে ওঠে…..🤍🖤