-
আমি ঘৃণা করতে চাই প্রচন্ড প্রিয় কিছু,
যার অশুভ আভাস পেয়েও আমি
অন্ধ হয়ে থাকতে চাইতাম ।আমি ঘৃণা করতে চাই সেই অশ্রুসাগর,
যার বিশাল ঢেউ প্রকাশ করে
তীব্র অন্তস্থ কষ্টের প্লাবন।আমি ঘৃণা করতে চাই সেই সঙ্গীত,
যার মোহনীয় সুর ইঙ্গিত করে
অশুদ্ধ আনন্দ না পাওয়ার অতৃপ্ত বেদনা।আমি ঘৃণা করতে চাই সেই আকাঙ্খা,
যার তৃষ্ণার্ত হাহাকার
দুরন্ত বেগে ছুটে বেড়ায় শূন্য মরুভূমিতে।আমি ঘৃণা করতে চাই সেই অদৃশ্য ক্ষত,
যার রক্তাক্ত উপস্থিতি সৃষ্টি করে
অব্যক্ত অসহ্য ব্যথার ।আমি ঘৃণা করতে চাই সেই অপেক্ষমান সত্ত্বা,
যার কলুষতাকে আমি কবর দিয়েছি
অন্ধকার অরণ্যের গভীরে।আমি ঘৃণা করিনা সেই ভালোবাসা,
যার কামনাহীন শুদ্ধ সৌরভ
প্রবাহিত হয় বসন্তের উজ্জ্বল আকাশে ।2 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


আমি ঘৃণা করতে চাই সেই অদৃশ্য ক্ষত,
যার রক্তাক্ত উপস্থিতি সৃষ্টি করে
অব্যক্ত অসহ্য ব্যথার । দারুণ!