-
বহুদূর হতে মরুভূমির তপ্ত বালুপথ ধরে
ধুঁকে ধুঁকে আত্মঘাতে
বহুকালের সংরক্ষিত শামুকের শক্ত খোলস
ভেঙে ক্ষতবিক্ষত হতে হতে
তোমাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।
এসেছি হৃত রাজ্যের সুখ ও শখ ত্যাগ করে।
প্রবল ঘৃণা ও বিতৃষ্ণা জয় করে,
আজীবন অদৃষ্ট কোন স্বপ্ন পূরণ করতে
আর সবার মত সাধারণ হতে এসেছি একা ।
ভোগের লোভে বা জীবিকার খোঁজে নয়,
স্বার্থপরের মত আঁখের গুছিয়ে কেটে পড়তে নয়,
মিষ্টি সুরে মাত করে ক্ষমতা লুটে নিতে নয়,
এসেছিলাম অতিথী হতে নয়, স্থপতি হতে।
প্রতিযোগী হতে নয়, কর্মযোগী হতে ।
খরতাপে পোড়াতে নয়, বৃষ্টিরূপে ধুতে।
সংগ্রাম করব, গঠন করব ভেবেই
গঠনযজ্ঞে অংশগ্রহণ করতে চেয়েছিলাম ।
চেয়েছিলাম অবদান রাখতে, প্রতিদান দিতে ।
কিন্তু কোন অনুমোদন পেলাম না ।
অনুজ শিশুর মত উৎসাহে গন্তব্যে এসে
প্রশিক্ষণ নেবার মত, অনুসরণ করার মত
উৎকর্ষতার আধারসত্ত্বা পেলাম না।
হাতের মুঠোয় ধরার মত তরবারি পেলাম না।
কারণ বরণ করেছো ঠিকই, গ্রহণ করোনি।
আপ্যায়ন করেছো ঠিকই, আপন করোনি।
প্রশয় দিয়েছো ঠিকই, আশ্রয় দাওনি।
তাই তো চাঁদের মত আলো হয়ে দূরে রয়ে গেছি।
কার আমন্ত্রণে এসেছিলাম তাও ভুলে গেছি ।
তারপর স্থায়ী চন্দ্রগ্রহণের শিকার হয়ে
ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছি প্রকাশ্যেই।
তবু যদি চাঁদ থেকে আলো পাও
তবে ক্ষেত্রবিশেষে নিরপেক্ষ বন্টন করে নিও।
আমার তো কিছুই পাওয়ার নেই।
তোমাদের ঐ আমুদে রাজপ্রাসাদে
আশ্রিত হবার চেষ্টা করার থেকে
তুলনাহীনা চন্দ্রালোক হওয়া অনেক ভালো।
সেরকম হিম্মত আমার আছে ।
কিন্তু অভিযোগ করে ফিরে যাবার মত
কাপুরুষতা করব না কখনই ।
কিই বা প্রয়োজন ছিল আমার ।
মনে পড়ে, তোমাদের প্রথম অভিজ্ঞতায়
আমার সেই সাদর অভ্যর্থনা সত্যিই উষ্ণ ছিল।
যখন আমার কোন প্রতিফলন চাওনি।
তাইতো তোমাদের রাজ্যে
চর্মচক্ষে দৃশ্যমান আমার সব
স্থুল প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জানালাম।
মূল্যবান সব আমার হোক
অমূল্যটা তোমাদেরই থাক ।
মহানুভব তোমরাই হতে পারলে,
আমি নাহয় নির্মমতাই হলাম।
তোমাদের আচ্ছন্নতা অটুট থাকুক,
আমি না হয় প্রচ্ছন্ন হয়েই রইলাম।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel




মহানুভব তোমরাই হতে পারলে,
আমি নাহয় নির্মমতাই হলাম।
তোমাদের আচ্ছন্নতা অটুট থাকুক,
আমি না হয় প্রচ্ছন্ন হয়েই রইলাম। অসাধারণ।