-
কোন এক শরতের বিকালে বা বসন্তের সকালে
একজন বিচিত্র মানুষের দেখা পাব।
নির্জন পুকুরপাড়ে যখন ঘাসের উপর
উড়ে বেড়ানো প্রজাপতি দেখতে থাকব, ঠিক তখন।
সে আসবে এমনিতেই, শিশুতোষ সারল্য নিয়ে ।
কোন চুক্তি বা দায়বদ্ধতা থেকে নয়।
কখনই সে অনুমেয় হবে না ।
এক এক দিন একএক কথা শোনাতে সে আসবে।
সে কখনোই জানতে চাইবে না
আমি খেয়েছি কিনা বা,
বৃষ্টি হতে পারে ছাতা নিয়েছি কিনা ।
খাদ্য আর অর্থ নিয়ে কখনই সে কিছু বলবে না।
তবে আমার কথা শুনতে কৌতুহলী হবে খুব।
সে বলবে মহাকাশের রহস্যের কথা আর
পরাবাস্তবতা বিষয়ক সত্যানুসন্ধানের কথা।
সে বলবে তার মুগ্ধতাগুলোর কথা,
তার অক্ষমতার কথা, অপরাধের কথা, অথবা
খুব গোপন কোন কথা যা আর কেউ জানে না।
আমার অসুস্থতায় খোঁজ নেবে না সে,
তবে অপ্রয়োজনীয় অজস্র কথা বলে হাসাবে।
একসময় সে আর কিছুই বলবে না।
আমার নীরবতা ভাগ করে সঙ্গী হবে শুধু আমারই ।আমাকে বারকর্ড ধরতে শেখাবে সে।
আরেকদিন আসবে পিয়ানো শেখাতে ।
এক পূর্ণিমারাতে বাঁশিতে তুলবে উদারার সুর ।
কৃষ্ণচূড়া গাছের নিচে কবিতা পাঠের আশ্বাস দেবে একবার।
কথা না রাখলে অভিমানের অধিকার দেবে নিশ্চই ।
ধ্যানের মধ্যে প্রকৃতিতে পরিভ্রমণ করাবে সে,
লুসিড ড্রিমে দেখাবে এমন সুন্দর জগৎ
যা আর কেউ কখনও দেখে নি।
অহংকারী নয়, দুর্বিনীত হবে সে।
ব্যাক্তিস্বাতন্ত্র্যে অটল হবে তবু উপহাস জানবে না।
কিছুটা স্বার্থপরও হবে ওপালের স্বচ্ছতার মত।
এভাবে তার জ্ঞান আর অভিজ্ঞতার প্রাচুর্যে অভিভূত হব আমি।
তারপর তাকে খুঁজলেও আর কখনও পাওয়া যাবে না।
একসময় মনে হবে আমি ছাড়া আর কেউ তাকে শুনতে পায়নি।
অনেক বছর তার স্মৃতিতে বিষাদগ্রস্থ থাকব আমি।
মনে হবে আমি হয়ত সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ।তবে নিঃসঙ্গ আমার মৃত্যুশয্যায়
জানালার সাদা পর্দা উড়িয়ে আসবে হাওয়া।
কিছু বইএর পৃষ্ঠা উড়ে যত্রতত্র ছড়িয়ে পড়বে।
উইনচাইম টুংটাং শব্দে দুলবে মৃদুমন্দ,
মাঠের থেকে হালকা ফুলের সুবাস ভেসে আসবে।
আর অদ্ভুত এক পূর্ণতায় ভরে যাবে মন।
অদৃশ্য তার সান্নিধ্যে আশ্বস্ত হব আমি।
চলে যাব শূন্যতায় বিলীন হতে।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel




💐💐