Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • এ তো কাব্য নয় যেন
    সত্যি অনুভব নিত্যক্ষণ
    অবিমিশ্রিত জীবনের মুহূর্ত কথন।
    এ তো হৃদয় মথিত শব্দ অতল
    নিশির শিশির হয়ে অশ্রু সজল।
    বুনো আলাপের এ যে মূঢ় বচন
    যারে খুঁজে ফিরে আজো এই অভাজন।
    এ তো স্পর্শ যেন নব্য পৃথিবী
    তুলির ছোয়ায় রং , রঙিন ছবি।
    শব্দ বরণে এতো শ্রদ্ধা জ্ঞাপন
    প্রিয়কবি’র প্রতি লিখিত চরণ।
    এ তো প্রথম প্রভা রবির জ্যোতি
    প্রীতিমুগ্ধ অর্ঘ্য দান দেবতার প্রতি।
    এ তো মৃদু মন্দভাষে মধু আলাপন
    চাতক কাহিনী মোহ ধারা বরষণ।
    এ তো ছত্রে ছত্রে বাধা অধরা সময়
    অপাঙতেয় বলে যার হয়েছিল ক্ষয়।

    5
    3 Comments
    • এ তো প্রথম প্রভা রবির জ্যোতি
      প্রীতিমুগ্ধ অর্ঘ্য দান দেবতার প্রতি।
      এ তো মৃদু মন্দভাষে মধু আলাপন
      চাতক কাহিনী মোহ ধারা বরষণ।
      এ তো ছত্রে ছত্রে বাধা অধরা সময়
      অপাঙতেয় বলে যার হয়েছিল ক্ষয়। অসাধারণ।

    • এই কাব্যাঞ্জলির প্রীতিময়তা ও বিস্ময়বিমুগ্ধতা কোনোদিন’ও সমাপন হবার নয় প্রিয় শিউলি কবি… … …
      যে কোমল ‘পারিজাত হিয়া’
      কৃষ্ণ-মৃত্তিকার অবগুন্ঠনে
      সূর্যকরোজ্জ্বল হিরণ্ময়ী’র সন্ধান পেয়েছে,
      শুধু সে’ই ‘প্রাণপ্রতিমা’ এমন
      স্বপন গহন অতল শব্দের ঘ্রাণে
      সর্ব্বহারা সামান্য’কে হৃদয় অলিন্দে
      মহাকালের জন্যে আপন ক’রে নিতে পারবে…
      শাশ্বতই, এই নৈবদ্য এই শ্রদ্ধার্ঘ্য
      যেন অতলস্পর্শী মমতা’র,
      বড় মনোরম অতি সাধনার…
      এ যেন বহু শতাব্দীর সঞ্চিত প্রেমকিঞ্জল
      যা’র স্পর্শে বিকশিত হবে
      স্বতঃ আকাঙ্খিত অদৃষ্টপূর্ব স্বর্গোদ্যান…

      প্রিয় হে ‘পারিজাত কুসুমকুমারী’,
      সকল তোমার ছন্দিত পল্লব সুরভিতে
      ধরিত্রীর নিযুত করুণ প্রাণের
      এই ক্ষণিকের জনম
      ও মুহূর্তের জীবন-স্পন্দন পুতপবিত্র হোক
      … … …

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar