Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • শীত গেল, বসন্ত গেল, কত যুগ যেন কেটে গেল,
    ঝরা পাতার সাথে আমার স্মৃতি কেন উড়ে গেল না ?
    অলীক অলৌকিকের মত সেই কবে কেউ এসেছিল
    শান্ত শীতলতায় এ আবাস আলোকিত করেছিল;
    স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
    জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
    শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
    শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
    তারপর কোথায় যেন ঢেউ এর মত হারিয়ে গেল।
    প্রবল হাওয়া কোন সুদূরে তাকে ভাসিয়ে নিল।
    ক্ষণিকের আবির্ভাবে ধন্য করে গেল এ সব,
    হায়, পারনাই রাখতে ধরে আমি তুচ্ছ মানব।
    এখন নিরানন্দ দিন আমার বিবর্ণতায় ম্লান, অচল।
    আবছা আবেশে ফেরারী আর ভাঙা অর্গল ।
    নিরবে বিরলে একা শূন্যে নিস্পন্দ চেয়ে রই,
    তবু বিষন্ন বিকালে আমি আজো সে সুবাস পাই।

    5
    1 Comment
    • স্বর্গের সব শান্তির ছায়া ছিল তার ঘুমন্ত মুখে,
      জানালা দিয়ে আসা এক চিলতে গোধূলি আলো মেখে।
      শুষ্ক উপাধান সুবাসিত করেছিল রেশমী কেশরাশি,
      শয্যাপাশে অপলক বসে ছিলাম আমি উদাসী।
      তারপর কোথায় যেন ঢেউ এর মত হারিয়ে গেল। অসাধারণ।

Skip to toolbar