-
খেয়াল
রেহানা আকতারকরোনি খেয়াল –
যখন তাকিয়ে ছিলাম
তোমার পানে
খুঁজেছিলাম ভাষা
তোমার নয়নে।করোনি খেয়াল –
যখন উদাস পানে
আমার সকল বিশ্বাসে
খুঁজেছিলাম আশ্রয়
তোমার নিঃশ্বাসে।করোনি খেয়াল –
যখন দু’ফোটা অশ্রু
জমেছিলো চোখের কোণে
তুমি বেখেয়ালি হয়ে
বসেছিলে আনমনে ।করোনি খেয়াল –
যখন মুখটা আমার
ঢেকেছিলো এলোচুলে
দাওনি চুলগুলো
আলতো করে তুলে।করোনি খেয়াল –
দুঃখের ইতিহাসের পাতা
আনলাম যখন পেড়ে
আনমনা হয়ে গেলে
একটু দূরেই সরে।করোনি খেয়াল-
হৃদয়ের ব্যথায় যখন
চিৎকার করে ডাকি
কেন বলোনা মুখ তুলে
আছি তোমার কাছাকাছি।3 Comments-
-
@Prithula Zaman পাশে থেকেও করেনি খেয়াল
-
-
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


করোনি খেয়াল –
যখন দু’ফোটা অশ্রু
জমেছিলো চোখের কোণে
তুমি বেখেয়ালি হয়ে
বসেছিলে আনমনে । কোথায় ছিলেন প্রিয় কবি?