-
#আজন্ম যারে চেয়েছি#
##############সময় চলে যায় সময়ের সাথে,
প্রিয় মানুষ চলে যায় তার অতি উৎকণ্ঠময় গন্তব্যে।
সবাই চলে যায় যার যার নিয়মে।
পড়ে থাকে শুধু নিভৃত প্রেম।
অপ্রকাশিত অযোগ্য ভালবাসা হারিয়ে যায়
মূল্যহীন স্রোতে।
ভাল থেকো অভিমানী প্রিয়।
ভাল থেকো তোমার অপরিপক্ক ব্যাক্তিত্বের
আত্মসমর্পণ নিয়ে।
তোমার ভালো থাকবার জন্যই হয়তো
জগতের সমস্ত আয়োজন,
সমস্ত নিয়ম,সমস্ত অনিয়ম,
সমস্ত ভালো আর সমস্ত প্রচেষ্টা।
আমাকে তুমি ক্ষমা কোরো না প্রিয় ,
বার বার ডেকে পাঠাও তোমার বিচারের কাঠগড়ায়।
দন্ডিত করো,
মুক্তি দাও,
যা খুশি তোমার।
তবু তোমার সাথে আমার কিছু স্মৃতি থাকুক।-ছন্নছাড়া
2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


ভালোবাসার মানুষ অবুঝ হতে পারে। সবকিছু বুঝে নিতে হয়। অভিনন্দন।