-
আমার পাণ্ডুলিপির রোজনামচা ভিজে একাকার
বহু সাধ্যসাধনায় যে মেঘ ভেঙে জল ঝরেছে
আমি গায়ে মাখি আর ঘাসের শরীরে ছুঁয়ে দিয়ে
দু হাতে জড়ায় মাটি অনুমতির বিনা অপেক্ষায়
পদ্মপত্রে জল-স্থান নেই ,আমি রাখি নিজেতে বেঁধে
একমুঠো মুক্তো এতো আরাধ্য আমার !!
বসে থাকতে থাকতে আমার গায়ে শ্যাওলা জমে
সবুজ চোখের অমন চাহনি !
ছাড়িয়ে নিতে বড্ড মায়া হয় , থাক না।
আমি বসে বসে দেখি আমার আমি ছোট হতে হতে
ক্রমশ মিলিয়ে যাচ্ছে যেদিকে পথের সীমা শুরু হলো
আড়ালে যত বাঁক আছে মিশে , পারবে তো !
অতটা পথ ছায়া বিহীন হয়ে অন্ধ চোখে !
অকালে ঝরে যাওয়ার পাতার বুকে পা রেখে
তারা বলেছিলো আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে
পারলো না তো ! জন্মই তাদের আগলে রাখেনি বলে
পথে গেছে ঝরে , তাদের কি দোষ !
আমার আমি ফিরে আসে আবার আমাতে
পথে পেরোতে না পেরে বিমর্ষ অবনত মুখ
তবু হুলুদ-সবুজাভ বুকে মাড়িয়ে যাই না
বড্ড মায়া হয় ! বড্ড মায়া হয় !10 Comments-
-
-
“অতটা পথ ছায়া বিহীন হয়ে অন্ধ চোখে !
অকালে ঝরে যাওয়ার পাতার বুকে পা রেখে
তারা বলেছিলো আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবে
পারলো না তো ! জন্মই তাদের আগলে রাখেনি বলে
পথে গেছে ঝরে , তাদের কি দোষ !”এই সমস্ত শব্দের ঘ্রাণে যেন মিহিন ধুলো হয়ে যেতে ইচ্ছে হয়…! মাঝে মাঝে এ’ও খুব জানতে ইচ্ছে হয়েছে, কোথায় আমার কাব্যসাথী যাকে খুব প্রাণে প্রাণে চেয়েছি… শিউলি কবি, অজস্র শুভাশীর্বাদ ও প্রীতিমুগ্ধতা রইলো… খুব শিগ্রিই আবার কথা হচ্ছে…
-
@anwar-parvez-nur-shishir লিখতে লিখতেই ভাবছিলাম,আপনি আসবেন তো ?সে কাব্যসাথী যাকে খুব প্রাণে প্রাণে চেয়েছেন সে আছে কাব্যেই , সমস্ত প্রাণে অন্তরাত্মার অন্তরালে। আপনার কথা খুব করে ভাবছিলাম। ভালো আছেন তো ? নিশ্চয় খুব শীঘ্রই কথা হবে আপনার সাথে।
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
আমার পাণ্ডুলিপির রোজনামচা ভিজে একাকার,
শিউলির ভাবনা গুলি বড়ই চমৎকার-
আমি গায়ে মাখি আর ঘাসের শরীরে ছুঁয়ে দিয়ে,
ছেড়া আর জলে ভেজা কাব্য গ্যাথা নিয়ে
যেতে হবে বহুদূর কস্ট ক্লেশ দু পায়ে মেড়ে
জাগতিক সব মোহ মায়া ছেড়ে……………………………………..।
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Motiur Rahman Mizan
@dressed-human
আয়েশা সিমা
@ayesha-sima
মোহাম্মদ নোমান
@nomankhalovi
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako



ভালো লাগলো। শব্দের পাশে শব্দের নিপুন বুনন।