-
কবিতাঃ খোঁপা
আর কত বিরহে একটা সনেট লিখতে পারব?
যে প্রেম হারিয়ে গেছে তার জন্য আর কোন ব্যথা নেই।
মানুষ হারিয়ে গেলে ব্যথা পুষে কদিন যাবে প্রিয়া?
বাঁশের ঝাড় দিয়ে যে চাঁদ উকি দেয়
তাকে বলেছি মন খারাপের কথা,
পাথর আসওয়াদের মত আমার সব ব্যথা নিয়ে
চাঁদ আমার মতই নির্জন।
তবুও যদি কোনদিন আগ্রহ নিয়ে দেখতে আসো,
আটলান্টিকের তলদেশে টাইটানিক -এর মত ধ্বংসাবশেষ পাবে।
শীতল স্রোতে ব্যাথা ভাসিয়ে চুপ করে বসে
পৃথিবীর কোলাহল দেখে যাই।
আমার রাত জাগার সঙ্গী গলির মাথার নেড়ে কুকুর।
কারো হৃদয়ের উষ্ণ পরশ পাবার ভাগ্য আমার হলনা,
তবুও এই মেগাসিটিতে হৃদয় সদাই করে
এক ঝুড়ি কষ্ট মাথায় করে মেসে ফিরি
শুধু তোমায় সপ্ন দেখব বলে।
তোমার খোঁপার ঘ্রাণ আজো
আমার সপ্নে তাজা।2 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
বদরুলকায়সার
@xgb77408toaik-com
আহান খান
@ukm39186laoia-com
ishan_syed
@put23009laoia-com
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
রিফায়াত নিগার
@refayat-nigar
Zubayeda
@vww28309toaik-com
AdabenTatali
@adabentatali


নীল বেদনার কাব্য।