Profile Photo

Shaikh Mohammad Nafiz BarakahOffline

  • shaikhnafiz
  • ………প্যারোল..…….

    যখন আমরা বন্দি হবো এই নগরীতে,
    উন্মুক্ত কোন কারাগারে।
    তুমি আমি, একই শহরে কয়েদিদের মত,
    দেখা করবো প্যারোলে।

    অদৃশ্য এক কাটাতারের ওপারে,
    চাইলেও শত ছুঁয়ে দেখা হবে না
    একে অপরকে।
    লাগবে না সুগন্ধি, হতে হবে না পরিপাটি।
    তখন হয়ত মৃয়মান, ক্লান্তিতে ভেজা
    ঐ দৃষ্টি টুকুই কত প্রিয় হবে।

    কত কথা থেকে যাবে মনে।
    একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে,
    বুঝে নিবো সারাদিনের ক্লান্তি, বেদনা,
    অস্ফুট আকুতি।

    অতঃপর, অব্যক্ত কষ্ট নিয়ে হয়ত বলবো,
    এবার বিদায় দেও।
    দেখা হবে আবার কোন এক বিকালে।

    এভাবেই হয়ত কিছু দুঃখ, কিছু ভালোলাগা
    বুক পকেটে নিয়ে, ফিরে যাবো।
    আমরা এই মৃত শহরে বেচে থাকবো,
    একে অপরের প্রাণ হয়ে।

    2
    1 Comment
Skip to toolbar