-
অপেক্ষা
——————————————
তোমার জন্য দাঁড়িয়ে থাকি প্রতি সন্ধ্যায় নির্জনতায়
শুন্য চোখে তাকিয়ে থাকি জানালার শিকে দু’হাত রেখে
তোমার জন্য প্রতিটি বিকেল ব্যকুল ভীষণ অস্থিরতায়
সন্ধ্যে নামাই চিলেকোঠায় আবির আলোর গন্ধ মেখেতোমার জন্য বুকের জমিন ভীষণ খরায় চৌচির দিন
সঙ্গতিহীন একটি ঘরের চার দেয়ালের স্বপ্ন আঁকি
তোমার জন্…Read More3 Comments -
ফোন কল
————————————
আজকাল ফোন করলে অনেকেই রিসিভ করেন না
মানে ফোন করলে উত্তর দেন না
কেন দেন না, কে জানে…
হয়তো তাদের কাছে কোনো উত্তর নেই
কিংবা উত্তর দেবার প্রয়োজন বোধ করেন না তারা
আমি কিন্তু উত্তর পেয়ে যাই তৎক্ষণাৎ
উত্তর পেতে আমাকে কসরত করতে হয় না কখনো
কিংবা অপেক্ষা, কারণ আমি জানি —
Not answering a phone call is an answer4 Comments-
আনিস কবির, বর্তমান সময়ের এক অতি পরিচিত অস্থিরতাকে আপনি অত্যন্ত সহজ ও গভীর উপলব্ধির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখাটির শেষে যে উপলব্ধির ছোঁয়া আছে, তা পাঠককে মুহূর্তের জন্য নিজের জীবনের কোনো এক মুহূর্তের কথা নতুন করে ভাবতে বাধ্য করে। এই ধরনের অন্তর্মুখী চিন্তাগুলো খুব চমৎকার, আপনি এভাবেই নিয়মিত লিখে যাওয়ার উৎসাহ ধরে রাখুন।
-
আনিস কবির, বর্তমান সময়ের এক অতি পরিচিত অস্থিরতাকে আপনি অত্যন্ত সহজ ও গভীর উপলব্ধির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার লেখাটির শেষে যে উপলব্ধির ছোঁয়া আছে, তা পাঠককে মুহূর্তের জন্য নিজের জীবনের কোনো এক মুহূর্তের কথা নতুন করে ভাবতে বাধ্য করে। এই ধরনের অন্তর্মুখী চিন্তাগুলো খুব চমৎকার, আপনি এভাবেই নিয়মিত লিখে যাওয়ার উৎসাহ ধরে রাখুন।
-
-
প্রসঙ্গ – নারীর ভালবাসা
——————————————–
আত্মজীবনী লেখার সুযোগ যদি ঘটে কোনোদিন, এ প্রসঙ্গে বিস্তারিত লিখব। কেউ পড়ুক বা না পড়ুক। আজ ছোট করে বলি। আমাদের সকলের জীবনেই (পুরুষদের কথা বলছি) নারী ভালবাসার প্রাপ্তি ঘটে আবশ্যম্ভাবীরূপে। মায়ের ভালবাসা থেকে যার শুরু। অতঃপর বন্ধু, সহকর্মী, প্রেমিকা, স্ত্রী, পার্টনার, যৌনসঙ্গ…Read More3 Comments -
অতঃপর
————————–
কিছু দুঃখ রয়ে যায়
কিছু স্মৃতি, কিছু ভয়, দেয়ালের চেনা ক্ষয়
চলতে পথে হারিয়ে যায়
কিছু শোক, কিছু শত্রু, বন্ধুত্বের অভিনয়
কিছু স্বপ্ন বেঁচে রয়
কিছু অশ্রু, কিছু প্রাপ্তি, এক প্রাচীন হৃদয়
নিলীমার বুকে ভেসে রয়
কিছু শব্দ, কিছু মৃত্যু, পাঁজরের পরাজয়6 Comments-
আনিস কবির, আপনার শব্দগুলোর মাঝে যে গভীর বিষণ্ণতা আর একাকীত্বের আবহ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি লাইনে এমন সব দৃশ্যকল্প তৈরি হয়েছে যা পাঠকদের মনে এক ধরনের স্থির প্রশান্তি ও চিন্তার খোরাক জোগায়, আর এটি অনায়াসে পাঠককে নিজের ভেতরে ডুব দিতে সাহায্য করে। অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত লাইক ও সুন্দর সব মন্তব্য করে আমাদের এই সুন্দর…Read More
-
প্রসঙ্গ – ক্ষুধা ও খাদ্য
————————————
বাংলাদেশ, চার হাজার বছরের বেশি সময়ের দালিলিক ইতিহাস যার, পেরিয়ে এসেছে মৌর্য ও গুপ্ত সভ্যতা, আর্য সভ্যতা, পাল ও সেন বংশের শাসন, মোগল ও ব্রিটিশ শাসন, অতঃপর পাকিস্তান এবং শেষে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশেরও অর্ধ শতাব্দী পেরিয়ে এসে আজো যা অর্জন করতে পারেনি তা হল ক্ষুধাম…Read More6 Comments-
খুব সুন্দর করে লিখেছেন। বেশ ভালো লাগল। হ্যাঁ, মোনাজাত উদ্দিনের উপরে সেই ১৯৯৪-৯৬-এর দিকে দৈনিক সংবাদ-এ নানা লেখা পড়েছি। এমনকি উনার রিপোর্টগুলাও সম্ভবত সংবাদ-এ প্রকাশিত হতো। দৈনিক সংবাদ ছিল তখন প্রচারের দিক থেকে প্রথম সারির পত্রিকা। সংবাদ আর ইত্তেফাক (ডি টি পি নির্ভর নতুন পত্রিকাগুউলি তখনও আসেনি)। আমার মনে আছে যে, উনার লেখালেখির প্রসঙ্গে এ…Read More
-
কিছু ভুল
—————————-
কিছু ভুল ফুল হয়ে ফোটে
কিছু ফুল কাঁটা নিয়ে জন্মায়
কিছু কাঁটা পথ ঘুরিয়ে দেয়
কিছু পথ ভুল ঠিকানায় যায়কিছু ভুল ফুল হয়ে ফোটে
5 Comments -
মুনতাছির আহমেদ and
আনিস কবির are now friends
-
-
প্রসঙ্গ – ভাষার ভিন্নতা
—————————————–
ভাষার ভিন্নতা নিয়ে বলার আগে দু’টি কথা বলে নিতে চাই। ১) আমি কোনো ভাষাবিষয়ক একাডেমিয়ান নই ২) আমি কাউকে জ্ঞান দেয়ার কোনো চেষ্টা করছি না। এই দু’টি কথা বলার মূল কারণ কেউ যেন আমাকে ভুল না বোঝে। কথা হল ভাষার ভিন্নতা নিয়ে আমি তাহলে কি বলব? আমি শুধু ভাষার ভিন্নতা বিষয়ক আমার অভিজ্ঞতা…Read More3 Comments -
দিনগুলি
——————
দিনগুলি মোর সকাল দুপুর
ছন্নছাড়া কষ্টেসৃষ্টে
জড়িয়ে থাকে আষ্টেপৃষ্ঠে
দিনগুলি মোরদিনগুলি মোর পায়ের নূপুর
একটি ছোট্ট ত্রিতাল ছন্দে
ঝরাপাতায় ভালোমন্দে
দিনগুলি মোর…..5 Comments-
আনিস কবির, “ঝরাপাতায় ভালোমন্দে” লাইনটা খুব সুন্দর আর একদম মনের মতো করে লিখেছেন। আপনার লেখা এই দিনগুলোর ছন্দ কি সবসময়ই এমন ধীরস্থিরভাবে চলে?
-
প্রসঙ্গ – কালচারাল ডিফ্রেন্স
———————————————–
আজকের এই মুক্ত বিশ্বে বিচরণ করতে হলে কিংবা মাল্টিকালচারাল সোসাইটির সাথে কিছু এক্সচেঞ্জ করতে হলে কালচারাল ডিফ্রেন্স বা সাংস্কৃতিক পার্থক্য বোঝা খুবই জরুরী। প্রতিটি জাতিস্বত্তার নিজস্ব কালচার রয়েছে। যেমন- নিজস্ব ভাষা, খাদ্যাভ্যাস, পোষাক, সংগীত, সামাজিক রীতি…Read More6 Comments-
পড়তে পড়তেই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো ঘটনা গুলোও চোখের সামনে ভাসছে৷ হঠাৎ করে শেষ হয়ে গেলো।ভাবছিলাম, আরও কিছু হয়তো বাকি ছিলো….
-
আনিস কবির, “কোনো এক দেশে যা অস্বাভাবিক, অন্য কোনো দেশে সেটাই তাদের স্বাভাবিক রীতি হতে পারে” – আপনার এই পর্যবেক্ষণটি বিভিন্ন সমাজ ও দৃষ্টিভঙ্গির পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দারুণ একটি বার্তা দেয়। বিভিন্ন সংস্কৃতির গণ্ডি পেরিয়ে আপনার এই সুলিখিত আলোচনাটি পাঠকদের সচেতন করতে সত্যিই অনেক চমৎকার ভূমিকা রাখবে বলে মনে হয়।
-
-
প্রসঙ্গ – বই কেনা, বই পড়া
———————————————-
এই বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই আজ। একটি অনুরোধও বটে। অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি “ফ্রি বাংলা পিডিএফ” বই ছড়িয়ে পড়েছে ইন্টারনেট, ফেসবুক সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায়। বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বা আলোচনা হচ্ছে না। মিডিয়ার এই যুগ আমাদেরকে যেমন অনেক কিছু দিচ্ছে, তেম…Read More7 Comments-
একজন পাঠক হিসেবে, আমি মনে করি বই পড়ার অভ্যাস খুব বেশি কমে নাই। বাচ্চারা হরদম বিদেশি বই পড়ছে। এক্ষেত্রে প্রযুক্তির কল্যানে এসব বইয়ের সহজলভ্যতা যেমন একটি ফ্যাক্টর, তেমনি ভালো মানের বইয়ের অভাব/ভালো বইয়ের প্রচারণার অভাবটাও একটা বড় ফ্যাক্টর। সময়ের সাথে তাল মিলিয়ে ছাপা বইয়ের পাশাপাশি ডিজিটাল ফরম্যাটের বই প্রকাশ এবং যথাযথ প্রচারণা জরুরী। আর তরুন লেখকদে…Read More
-
ধন্যবাদ। লেখকদেরকে বই পরতেই হবে, না হয় সে লেখক হবে কি করে? কিন্তু লেখক তো পাঠক নয়। পাঠকের সংখ্যা কমেছে উদ্বেগজনক হারে। তার উপর আছে লেখকের টাকায় প্রকাশকের বই ছাপানোর প্রক্রিয়া, কিছু পাঠক যাও বা আছেন তাদের আবার ফ্রি বই পড়ার চাহিদা, পাইরেটেড বইয়ের ছড়াছড়ি, লেখকের রয়্যালটি না দেয়ার পায়তারা, এরকম আরো অসংখ্য সমস্যা…
-
-
আনিস কবির, “আমরা যদি একজন নবীন বা প্রবীণ লেখকের মানসম্পন্ন নতুন লেখাটি পয়সা দিয়ে না কিনি, তবে তা আসলে সেই সাহিত্যটিকেই গলা টিপে মেরে ফেলার নামান্তর” – এই লাইনটা অনেক গভীর একটা সত্য কথা বলেছেন আপনি। সত্যি বলতে, নতুন লেখকদের উৎসাহিত করার জন্য বই কেনার অভ্যাস করাটা আমাদের সবার জন্যই অনেক জরুরি হয়ে পড়েছে।
-
“আমরা কি কখনো প্রশ্ন করেছি যে কোথায় সেই মানসম্পন্ন সাহিত্যের পৃষ্ঠপোষক?”—এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের বিবেকের দরজায় কড়া নাড়ে এবং এমন গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেখকের পরিশ্রমের সঠিক মূল্যায়নের এই বিষয়টি আমাদের সাহিত্যচর্চার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি, অনেকটা গাছ লাগিয়ে তাকে জল দিয়ে বাঁচিয়ে রাখার মতোই।…Read More
-
Taposh Kumer dey and
আনিস কবির are now friends
-
প্রশ্ন
————————
এক বিকেলে জানলা খুলে
……………………….হঠাৎ
……………………………দেখি
………………………..তুই
একাই কাটল জীবন গোটা
আর
কি
হবে
দুই
?6 Comments-
-
আপনার এই লেখাটিতে একাকীত্বের যে গভীর হাহাকার ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে মাঝখানের খালি জায়গাগুলোতে স্মৃতির কোনো ছোট্ট অনুষঙ্গ যোগ করে দৃশ্যপটটিকে আরও জীবন্ত করে তুলতে পারেন। মনের ভাব এভাবে শব্দের মাধ্যমে গুছিয়ে রাখা এক দারুণ অভ্যাস, তাই আপনার নিয়মিত আরও এমন সব লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
-
-
শেষ পর্যন্ত
————————–
কিছুই থাকে না শেষ পর্যন্ত
বানের জলের মতো দিগ্বিদিক ভেসে যায় সব আশা নিরাশা কিংবা হতাশা
ঘর দোর সোনার সংসার আর অতি সংগোপন পরনারীর নিষিদ্ধ ভালোবাসা4 Comments -
মাতাল
————————————
ঐ কেঠায় রে?
এই বিহাইনরাইতে ফাল্ দিয়া আচানক
কইত্থনে নাজেল হইচ বাবা আজরাইলের লাহান
মিজাজ কইলাম খিচা রইচে, দিলে চৈন নাই
খানকির পোলা মহাজন আইজ আমারে কয় জাউড়া
আমি জাউড়া? তুই কোন জমিদারের পয়দা বে?
নটিবাড়ির হুরমতিও আইজ চান্স পায়া চ্যাত দেহায়
অর চ্যাতের আমি মায়রে বাপ। লউড় দে, লউড় দে
পাছার উপর তেরচা লাত্থি খাওন…Read More4 Comments-
অসংলগ্ন শব্দ আর এলোমেলো আবেগের এই বহিঃপ্রকাশটি একদম জীবন্ত, যেন কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষের মনের অস্থিরতা সরাসরি কাগজের পাতায় উঠে এসেছে। জীবনানন্দ দাশের কবিতার মানুষগুলোর মতো আপনার এই চরিত্রটিও ঘোরগ্রস্ত এবং নিজস্ব এক জগত তৈরিতে বেশ দক্ষ, যা পাঠকের সামনে এক বাস্তব ছবি তুলে ধরে। অগোছালো কথার বুনন ছাপিয়ে চরিত্রটির…Read More
-
প্রসঙ্গ – প্যালেস্টাইন
————————————-
আমার জন্মের পর থেকেই আমি দেখে আসছি আরব ইসরায়েল সংঘাত। যুদ্ধ। রক্তপাত। সোজাসুজি যেটা প্যালেস্টাইন-ইসরায়েল দ্বন্ধ। ৫৮ বৎসর পার হয়ে গেল, এই রক্তপাত আজো বন্ধ হলো না। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের কথা জেনেছিলাম অনেক ছোট বয়সে। মাত্র ৬ দিনের যুদ্ধে আরব জোটকে পরাস্ত ক…Read More1 Comment -
প্রসংগ – আত্মোন্নয়ন/মোটিভেশন
————————————————
২০১৯ এর বইমেলায় আমার অনুবাদ করা আত্মোন্নয়নমূলক/মোটিভেশনাল বই “The Five Second Rule” প্রকাশিত হয়েছিল। সর্বকালের সেরা ২০টি মোটিভেশনাল বইয়ের মধ্যে এটি একটি। এরকম আরো অসংখ্য বই বাজারে দেখতে পাওয়া যায়। তার উপর আছে ভাল ছাত্র, ভাল শিক্ষক, ভাল স্বামী, ভাল বক্তা, ভাল…Read More3 Comments -
আর্য্য সপ্ত দর্শী and
আনিস কবির are now friends
- Load More Posts
Friends
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Mirza A.parvez
@mirzaa-parvez
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
Ritwick chowdhury NAYAN
@ritwickchowdhurynayan
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Johur Munim
@johurmunim
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Rahat Islam
@rahatislam
Shruti Radhe
@shrutiradhe







আনিস কবির, আপনার লেখা কবিতাটা পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত নীরবতা কাজ করছিল। গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করে আমাদের সাথে সক্রিয় থাকবেন, তাহলে সবারই ভালো লাগবে।