Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    2 years, 9 months ago

    ছোট্ট গাড়িটা
    আহমেদ হানিফ

    জ্যামের শহরে আটকে আছি,
    ক্লান্তিতে চোখের পাতা লেগে আসছে,
    অসুখী মেঘের বুকফাটা আর্তনাদ-
    বৃষ্টিতে এ শহর সয়লাব হবে।

    ছোট্ট গাড়িটা থেমে যায়,
    প্রকাণ্ড পেশিবহুল যন্ত্রের চিৎকারে,
    গতরাতের ঘুমহীনতা জ্বালাচ্ছে বড্ড বেশি-
    চোখের পাতা খোলা রাখা দায়।

    সহসা গগনবিদারী চিৎকারে বৃষ্টির আগমন,
    জরাজীর্ণ একখানা কাপড়ে,
    ব্যর্থ চেষ্টায় অসফল-
    শরীরটা ভিজে জবুথবু অবস্থা।

    ছোট্ট গাড়িটা দু’কদম চলে,
    এখন ঘুমের লেশমাত্র নেই,
    জরাজীর্ণ কাপড়ে নিজেকে ঢেকে রেখে-
    জ্যামের শহরে মুখোমুখি যানজটে।

    অন্ধকার চারপাশে বিষন্নতা,
    আকাশের গর্জনে ভয়ার্ত জনাকয়েক আমরা,
    ছোট্ট গাড়িটা থেমে যায়-
    বেরসিক যানজটে বৃষ্টির কি আসে।

    চার ঘন্টার অসহ্য যন্ত্রণার অবসান,
    মেঠোপথ ধরে চলছে গাড়িটা,
    দু’পাশের সারি সারি গাছ ভয়ানক দৃষ্টিতে-
    ছোট্ট গাড়িতে দোয়ায় মশগুল আমরা।

    হালকা বৃষ্টিতে বাতাসকে সরিয়ে,
    গন্তব্যে ছুটছে গাড়ি,
    জ্যামের শহর থেকে ঢের ভালো-
    বৃষ্টিও সুখকর এখানে।

    গাড়িটা শেষবারের মতো থামলো,
    আত্মীয়ের হাঁক-ডাক,
    ভয়ের অবসান শেষে বিজয়ের হাসি-
    কত পথ পিছনে ফেলে এসেছি জানিনা।

    6
    2 Comments
    • অসুখী মেঘের বুকফাটা আর্তনাদ-মেঘের গর্জনের এর চেয়ে ভালো উপমা আর কিছু মনে হয় না হতে পারে!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar