Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    2 years, 10 months ago

    রুপময়ী
    ২৭/০৮/২০২৩

    শিহাবের চোখে আমি রুপময়ী।
    আমার প্রশংসা না করলে তার পেটের ভাত হজম হয়না
    তার চোখে আমি নাকি ক্লিওপেট্রার চেয়েও সুন্দরী
    ক্লিওপেট্রা কেমন সুন্দরী ছিলেন তা আমি জানিনা
    তবে শিহাবের মুখে আমার প্রশংসা শুনতে বেশ লাগে
    আড়ে আডালে মুখ ঘুরিয়ে আয়নায় বারবার নিজেকে দেখি
    সত্যিই কি আমি সুন্দর? নিজের কাছে হাজারবার প্রশ্ন করি
    কলেজ জীবনে আমার এক শিক্ষকের মুখে শুনেছিলাম-
    “সুন্দরের কোনো সংজ্ঞা নেই”
    বিষেয়টা আপেক্ষিক, এক এক জনের কাছে সুন্দর একেক রকম
    একজনের কাছে যা সুন্দর অন্যের কাছে তা সুন্দর নাও লাগতে পারে
    শিহাবের সাথে সংসার জীবন প্রায় দশ বছরের।
    আমাদের ছোট্র একটি মেয়েও আছে
    শিহাব আদর করে ওর নাম রেখেছে খুশবু
    অনেক বছর পরে খুশবুর জন্ম হয়েছে
    একটা বাচ্চার জন্য আমরা কি না করেছি
    ডাক্তার বদ্দি কোনটাই বাদ রাখেনি
    লুকিয়ে পীর ফকিরের মাজারে যেতে কমতি রাখিনি
    আমার শ্বশুর দীনদার ধার্মিক, তিনি পীর ফকির পছন্দ করেন না
    কতোবার আমাকে শান্তনা দিয়ে বলেছেন,
    বউমা আল্লাহর প্রতি ভরসা রাখ তাঁকে মনে প্রাণে ডাকো তিনি তোমাকে ফিরাবেন না!
    একবার এক ফকির আমাকে দেখে বললো-
    মারে বিধাতে তোমাকে দেবেন তবে একটু দেরীতে
    আমি ফকিরটির মাথায় তেল পানি দিয়ে সে বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করলাম
    যাওয়ার সময় আমার জন্য অনেক দোয়া করলেন
    একরাশ হতাশা নিয়ে মনে মনে বললাম ফকিরটির কথা যেন সত্যি হয়
    খুশবুর জন্ম সময়টা আমার জীবনের সেরা উপভোগ্য বিষয় ছিল
    মাতৃত্বের স্বাদ কতটা মধুময় হতে পারে
    তা ভাষা বোঝানোর নূন্যতম ভাষাজ্ঞান আমার নেই!
    শ্রাবণের বিকেল গড়িয়ে সন্ধ্যার আগমন ধ্বনি প্রকৃতির মাঝে ছড়িয়ে দিচ্ছে সুরের ব্যঞ্জনা,
    আমার প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সে বার্তা শরীরের প্রতিটা কোষে অনুভব করছি ,
    সময় বাড়ার সাথে সাথে আমার ডেলিভারির ব্যথা বাড়তে থাকলো
    রাতভর এভাবেই কেটে সকালের আলো ফোটার আগেই মেয়েটার জন্ম হলো!
    দূরের মসজিদে ফজরের আজান আমার কানে ভেসে আসছে
    মহান রবের কাছে শুকরিয়া আদায় করতে ভুল করলামনা
    মেয়ে হওয়াতেই বাড়ির সবাই অনেক খুশী
    শিহাব অনেক আনন্দে মিষ্টি বিতরন করতে ভুল করেনি।

    5
    7 Comments

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Friends

Profile Photo
Nahar moyna
@moyna
Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Md Rabiul Islam
@mdrabiulislam
Profile Photo
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Profile Photo
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
Profile Photo
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Profile Photo
Okkhar ahsan
@okkharahsan
Skip to toolbar