-
বাসনা
রেহানা আকতারআকাশ তুমি দাওনা ছুঁয়ে
আমার অঙ্গ খানি,
তোমার মতো বিশালতায়
হই যেন আমি দামী ।চাঁদ তুমি একটু আলো
দেবে কি আমায় বলো ,
অন্ধকার কে ছুঁয়ে দিয়ে
আনবো মিষ্টি আলো ।রৌদ্র তুমি একটু তেজ
দেবে কি গো আমায় ,
সত্যের শিক্ষা জ্বালাবো
আমি তোমার ও ছোঁয়ায় ।বাতাস তুমি মন ছুঁয়ে দাও
তোমার কোমলতায় ,
থাকি যেন তাদের পাশে
যারা গরিব অসহায় ।বৃষ্টি তুমি অঝোর ধারায়
ঝড়ো আমার গায়ে ,
অহংকার যেন মাথা থেকে
নেমে আসে পায়ে ।3 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



শেষ এর স্তবকটি অনবদ্য সংমিশ্রণ!!!