Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • মরচে ধরা জানালার ওপাশে
    চৌষট্টি খোপের এক খোপে এক জীবন
    দণ্ডিত খুনের আসামি সে !
    দেহ তার শীর্ণ হয়েছে , শুধু অপেক্ষা…
    কোন এক সকালে মৃত্যু রূপ শক্ত রশির বাঁধনে
    সে বন্ধন মুক্ত হবে এই আধার গৃহের
    বহু প্রতীক্ষিত আকাশের বুকে একবার অভিযোগ
    যেন সৃষ্টিকর্তা সেই ! তারই সৃষ্টি !
    যারা তাকে আসামি করেছে !
    এই চোখে স্বপ্ন ছিল, ছিল মুক্তির নিশ্বাস
    প্রেমময় দুটি চোখে অবাধ স্বাধীনতা।
    আঁধারে জ্বলছে আজ সেই চোখ ,খুনির দৃষ্টি
    সে চোখে স্বপ্ন নেই , শুধু মৃত্যু খেলা করে !
    সযত্নে লুকানো সেই নিশান রক্ত নেশায় লোলুপ
    সে বারবার দেখে , এই তো সে !
    তার প্রিয়তমার বুকে সেজে থাকা প্রাণ হরণী
    তাকে ছুঁয়েছে তাই, সে আঁধারে কূপে বসতি !
    আজ সেও দেখুক কত ধার !
    ঝকঝকে ছুরির ফলা রক্তে ডুবে যায় !
    ঠিক সেখানে যেখানে দুটি আত্মা এক হয়ে গেছে !!
    …..
    ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়াই
    আমার চোখগুলো ঠিক সেই আসামির মত…..।

    6
    4 Comments
    • “এই চোখে স্বপ্ন ছিল, ছিল মুক্তির নিশ্বাস
      প্রেমময় দুটি চোখে অবাধ স্বাধীনতা।
      আঁধারে জ্বলছে আজ সেই চোখ ,খুনির দৃষ্টি
      সে চোখে স্বপ্ন নেই , শুধু মৃত্যু খেলা করে !”

      @shiuli, অনন্যসাধারণ শব্দচিত্রে আত্মবোধির সবটুকু স্থিতানুভূতির সজোর প্রকাশ… বিস্ময়বিমুগ্ধ সর্বান্তকরণে উপলব্ধ হলো এই আত্মভাবনা…

    • ভালো লাগলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar