-
১৮/৯/২০২৩
ভীড়ের মধ্য থেকে কেই একজন নাম ধরে ডাকলো,
আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলাম ফেলে আসা অতীত আমার,
বিশটা বছর একবারে কম সময় নয়,
পৃথিবীর ঘূর্নিয়মান সময়ের চাকায় পার হয়েছে হাসি ,কান্নার বিস্তর মহূর্ত
আবার ফিরে এসেছে বসন্ত আমার একবারে চোখের নাগালে
হায় বিধাতা তোমার গোলক ধাধায় ফিরে এলো কি না? যৌবন!
বাধ্যক্যের দ্বার প্রান্তে স্বপ্নের ভাবনার চলাচল, হাত ধরে পাশে দাঁড়ালো
হাসি হাসি চেহারার ছায়া মূর্তি হবেনা জানি! ক্ষয়িষ্ণু জন্ম রুপ নিত্যান্ত নড়বড়ে
সাহস, তবুও বলতে পারি কেমন ছিলে ফেলে আসা বিশটা বছর?
আমার নামটা তোমার মনে থাকবার বিশ্বাস হারিয়েছিলাম
রুপান্তরের খেলায় বদলে গেছে বিপন্ন সবুজের সমারোহ
জনান্তিকে বেহুদা ভাবনার লতাপাতায় মরে গেছে অবশিষ্ট সাধ ও সাধনা,
প্রেরনার তল দেশে ঠেকেছে রঙিন চেতনার ফানুস গুলি
মহুয়ার কোল আলোকরা শিশুর বয়স বেড়ে হয়েছে বিশ বছরের যুবক,
তার এখন অন্য পৃথিবী, রঙিন রুপের ঝলক মাধবীর মন দোলায়।
ছায়ার মতো পাশে পাশে অস্তিত্ব অনভবে বললাম কিছু বলতে চাও?
খলখলিয়ে হাসির চির চেনা শব্দ ঝংকারে বুঝিয়ে দিলে একটুও বদলাওনি
শুধ বদলে গেছে সময় জীবনের খের খাতা, শরীরের বাহ্যিক মসৃনতা
চুলে বেধেছে বাসা শরতের শুভ্রতা. আর দৃষ্টি ক্ষয়ে গেছে অনেকাংশ।7 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



বেশ চমৎকার ভাবনা নিয়ে লেখা। ভালো লাগলো।