Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • বন্যলতা!!!
    সত্যিই বুঝি আজ পৃথিবীটা ছোট হতে হতে
    একটা বোকা বাক্সে পরিনত হয়েছে।
    শেষ হয়েছে বুঝি অপেক্ষার প্রহর।
    সত্যি বুনোলতার মতই তুমি পেঁচিয়ে
    নিজের করে নিয়ে আদর করো।
    আর দরকারের শেষ প্রান্তে এসে
    ঝটকা দিয়ে ফেলে দাউ।
    ভুলেই যাও তুমি তোমারি দেয়া কথা গুলো
    দিন দিনান্তে।
    আর অসহায় আমি বোকা আর ঝাপসা দৃষ্টিতে চেয়ে চেয়ে ভাবি………
    জানি তুমি আবারো আসবে
    কড়া নাড়বে দরজায়।
    হঠাৎ চেয়ে দেখবে তুমি ……।।
    কপাট দুটো খুলবার মানুষটিই আত্তাভিমানে
    হারিয়ে গেছে দিগন্তের অন্তরালে।

    বন্যলতা!!!
    সত্যি আজ ক্লান্ত হয়ে গেছি।
    নিঃস্ব আর রিক্ত হয়ে গেছি।
    অনুভব করে নিয়েছি হৃদয়ের গহিনে।
    শেষ হয়ে গেছি আমি।
    আমার সুদীর্ঘ এই জীবনের চূড়ান্ত সফলতাটিও এসে আবার চলে গেছে।
    হেঁড়ে গেছি আমি।
    ছিন্ন ভিন্ন করে গেছে একটি ঝড়।
    হারিয়ে দিয়েছ আমায়।
    তুমিই তো মহান বন্যলতা।
    আমার ভালবাসার বন্যলতা।
    উষ্ণ আর রক্তিম এক বিদায় তোমার জন্য।
    আমার অসুস্থ কালো হয়ে যাওয়া রিদয়ের শেষ আকুতি আর আফসোস।
    নীড় বাধা হোল না রে!!!……………
    আমার বন্যলতা।

    অচেনা আমি
    আমারই শহরে

    3
    2 Comments
    • ভালো লিখেছেন।
      শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • সবচেয়ে বেশি আপন মানুষ টাই সবচেয়ে বেশি পর হয়ে যায় একসময়। তাই কেউ কে আপন বানাতে নেই।

I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar