Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    2 years, 8 months ago

    কবিতাগুলো নিঃস্প্রাণ হয়ে যাচ্ছে,
    অনুভূতি আর আগের মত ভাবায় না।
    বেঁচে থাকতে হবে বলে চলছে রূহ।

    হয়ত অনাক্ষাংখিত আয়োজনে
    দেখা হবে।
    ফের, আবেগে স্তব্ধ হয়ে,
    চোখের জলের বিনিময়ে
    বুঝে নিবো কেমন আছি আমরা!

    সেদিন অদৃশ্য অস্পৃশ বাঁধায়!
    চিৎকারে আমার বুকটা কেঁদে উঠবে।
    ইচ্ছে করলেও
    আলিঙ্গনে চুমু দিতে পারবনা।
    সিঁদুর তলে
    আবেগের চিহ্ন এঁকে দিতে পারবনা।

    কি যে কষ্ট হবে!
    অদৃষ্ট জানে, সময়ের হাতে।

    কাল তোমার হলুদ সন্ধ্যায়
    কত মানুষের বৈঠকের আনন্দ হবে,
    আমি জানি তুমি অভিনয়ে মাতবে
    সুচিত্রা সেনকেও হার মানাবে।

    আর আমি কাপুরুষের মত
    চেয়ে থাকি।
    পরাজিত আত্নবিলাপে
    মহানায়ক হয়ে।

    4
    3 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar