-
মতানৈক্য ”
আবু ছাবেদ হামীমনব নবীনের মতের মিল,
বিদ্বান পুণ্যের দেয় শামিল ।
নিত্য নতুন নিমিত্ত,
মসজিদে গিয়েও পায় না ঐক্য।
মতের মিলে গলদ যখন,
নিজের ভুল ধরি না তখন।
হেতু যদি পাই যেথা,
পরিত্রাণ তবে পাই না সেথা।
অগাধ নাদে কঠিন মাথা,
নিজেকে বোঝায় আপন একা।
মতের মিলে ভিন্ন রয়,
কে বুঝে কে কয়।
নজরুল সাম্যের উদার মিল,
উপলব্ধিতে লোচন বেয়ে, পরে সলিল।
দুস্থিদের ভাবলে পরে,
কষ্টে তারা জীবন গড়ে।
দীন-ধনিকের মতের মিল,
ঠেঙ্গায় লাঠি দেয় কিল।
দৈন্য জোয়ারে তীব্র চেষ্টা,
মন্ডপ পানে জাগে তেষ্টা।
পামর মানুষ বিদীর্ণ মতে,
কলুষ সিদ্ধ কত শতে।
যদি ভূষন মতে, গড়ে না বাঁধন
নিধন হলেও হবে না সাধন।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তব মজসিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল
দুয়ারে চাবী !”- কাজী নজরুল ইসলামকে মনে করিয়ে দিলেন। অভিনন্দন।
-
Friends
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Shoriful Shoron
@shoriful-shoron
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
শরিফ কবিরাজ
@sharifkobiraj
MD Sumsuzzaman Sumon
@sumon12004055
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice



অসাধারন লেখনী, ভাবার্থ পুর্ন কবিতা।