-
সর্বোচ্চ দামে কিনেছি
আর্টিফিশিয়াল এক ম্যাক্সিকান ক্রিপার ।
দুর্লভ তার একমাত্র অবস্থান আমার আঙিনায়।
একদিন তাকে প্রশ্ন করি,
বৃষ্টির জল যে তোমার পাতা চুইয়ে পড়ে,
তুমি কি অনুভব করতে পারো ?
বাতাসে তো দুলছ ঠিকই
ঝড়ে কি বিধ্বস্ত হতে পারো ?
পুরাতন পাতা ঝরিয়ে, নতুন পাতা গজিয়ে
অস্তিত্বের প্রমাণ দিতে পারো?
আমার পরিচর্যার অভাবে মরে যেতে পারো?
মাটির প্রয়োজনীয়তার প্রমাণ দিতে পারো?
নিজের প্রয়োজনীয়তার প্রমাণ দিতে পারো?
নাকি তুমি ঐসব সুবক্তা নেতাদের মত লেফাফাদুরস্ত
যখন জনগণের সেবা প্রয়োজন,
তখন প্রতিশ্রুতির কথা দাও,
যখন অর্থ প্রয়োজন
তখন তাদেরকে সেবা দাও,
আর যখন শিক্ষা প্রয়োজন,
তখন দান কর খাদ্য ।
তারা তো অবশ্য ভোট চায়,
তাই কিছু না কিছু দেয় ।
তুমি তো আলো, জল, মাটি, বাতাস
বা পরিচর্যা কিছুই চাও না।
প্রাণবন্ত কিছু দেবে কেন ?
হ্যা, তুমি শুধু শোভা দিতে পারো ।
তাইতো, শিশির যদি জমে তোমার পাতায়,
প্রশ্বেদন ভেবে ভুল করি না ।
যখন সূর্যালোকে চমকায় তোমার নিদাঘ প্লাস্টিক,
তোমার অপরিবর্তনীয় পাতার শোভায়
মোহিত হই, দেখি তোমার প্রশংসার আলো।
কিন্তু ম্যাক্সিকান ক্রিপার,
যখন আমার অক্সিজেন দরকার,
তখন আমি তোমার শোভা দিয়ে কি করব বলো?3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


আমরা মানুষেরা ভুলে যাচ্ছি আমাদের যে আলো-বাতাস, অক্সিজেন লাগে। প্রিতিনিয়ত ছুটে চলা নকলের পেছনে।