Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    2 years, 7 months ago

    “তুমি নেই”
    ভালবাসা বনাম বিশ্বাস
    ভেঙ্গে দেবার অভূত আয়োজন”
    》》》》》》》》》》》》》
    মোহম্মদ মনিরুজ্জামান খান

    সহসা একদিন আমার মনে হলো যে, প্রেমের হৃদয় ছাড়া -তুমি ভালোবাসা বুঝে নিবে কী করে !
    প্রেম বোঝার মতো: সময় তো কেউ দেয়নি তোমাকে!
    তুমি প্রথম যখন বিষণ্ণ হয়েছিলে, আমি তখন বোকা
    হয়ে তোমার পাশে ছিলাম !
    কে জানে! তোমার মনে কী ভাবনা উদয় হলো- তুমি এয়ারপোর্ট চলে গেলে!
    বিনা টিকেটে আকাশে উড়তে চাইলে !

    বেশ কিছুদিন উড়ছিলেও তুমি ! হটাৎ তোমার Flying
    Crash করলো । তোমার স্বচ্ছ, পরিছন্ন, সাদা সুন্দর ডানা দুটি ভেঙে দিয়েছিলো কালপুরুষ !
    আবারও নতুন করে, তুমি সেই ভীষণ মন খারাপের বিষন্নতা নিয়ে – আমার চোখের সামনে ! এবারও আমি আরো বেশি গভীরভাবে
    তোমার বিষন্নতার সাথে
    নিজেকে জড়িয়ে ফেলেছি !

    কিন্তু ওই যে! প্রেমের গভীরতা, হৃদয়ের মনকাড়া অনুভূতি তোমাকে মনে হয় আর টানবে না !
    ভেঙে গেছে যে বিশ্বাস, তুমি তা ফিরে পাবে কিভাবে ?
    বিশ্বাস তো আমারও হয়নি ! তোমাকে এভাবে ফিরে
    আসতে হবে প্রিয় জায়গা ছেড়ে !
    তোমাকেও তো আমার বিশ্বাস করতে হবে! যদি
    আমি তোমাকে বিশ্বাস না করি, তবে আমি তোমার বিষন্নতা দূর করবো কেমন করে ?

    আর যদি আমি , তোমার কাছে কিছু আশা না করি, তাহলে সেটা ভালোবাসা হয় কী করে!
    যে আশা – আশ্বাস নিয়ে তুমি এগিয়ে যাবে সামনে,
    সেই অভিন্ন প্রত্যাশা রেখে- আমিও অন্তহীন জাগ্রত থাকবো , তোমার বিষন্ন মনে !
    আজকাল ভীষণ ভয় পাই তোমার কথা চিন্তা করে ! আবারও কেউ যদি তোমাকে ভালবাসা থেকে বঞ্চিত করে ! কেউ এসে আবারও তোমাকে ঠকিয়ে চলে যায়! তবুও…তবুও…জয় হোক তোমার ভালবাসার ! আজ ও আগামীকাল ! তোমার মনের মতো মানানসই !
    না হয় আবারও আগের মতো…… আমি পেছনেই থাকবো !
    সেই বসন্ত ! এখনো বাগান থেকে চলে যায়নি !
    আমাকে উদ্দেশ্য করে পাখিগুলো শিষ দিয়ে ডেকে
    উঠে! ফুলগুলোর রঙ জীবন্ত ! সবই রঙিন থাকে !
    প্রজাপতিরা ডানা মেলে দিয়ে মনের আবেগ ছড়িয়ে
    উৎসব করে ! পুরোনো কিন্তু ধারাবাহিক চলছে বর্ষা!
    বৃষ্টি বিলাসও রয়েছে! শুধুমাত্র একটি “তুমি নেই”
    আমার কাছে !

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar