-
বড্ড খিদে লাগেরে
প্রবল বেগে ধেয়ে আসা সুনামি সহসা গেল থেমে
কালবৈশাখীর মরণ ছোবল স্থির
বয়ে যাওয়া সময় দীর্ণ আজ
আকাশ-বাতাস প্রকম্পিত করে ভেসে আসছে
মায়ের কণ্ঠ ‘বড্ড খিদে লাগেরে’।পাখিদের কোলাহল আর নেই
অবাক বিস্ময় মনুষ্য ছাড়া সকল প্রাণীকুল
রাগে ক্ষোভে নিজেদের জীবন বির্সজন দিয়ে
অক্সিজেন বন্ধ করার ঘোষণা গাছপালার
বিদীর্ণ করুন কণ্ঠে ভেসে আসছে ‘বড্ড খিদে লাগেরে।’বিদ্রোহ ঘোষণা করেছে খেতের ফসল
আর নয় শস্যদানা,অলোক অবস্থান তাদের
ক্ষিপ্ত নক্ষত্রলোক, ক্ষিপ্ত কিরণময়, অন্ধকার ঊষাকাল
গগনচুম্বী আর্তনাদ ‘বড্ড খিদে লাগেরে’
চিরতুষার মানবতা, দীর্ঘস্থায়ী অন্তর্জ্বালা।মহাপ্রাণতা বিমুখ জগত
নষ্ট মানবিকতায়, নষ্ট ধর্ম, নষ্ট ধরণি
নষ্ট স্নেহ নষ্ট মায়া মমতা
ঠাকঠমকের কাছে লুণ্ঠক ভালোবাসা
কালসমুদ্রে হারিয়ে যাবে নিগড়।আমি দেখেছি জীর্ণশীর্ণ হাড়সর্বস্ব মাকে
চোখ দিয়ে ঝরছে শ্রাবণের বর্ষণ
আমি শুনেছি তার কণ্ঠ,ক্ষুধা করেছে তাকে গ্রাস
নির্মুক্তি প্রহরে মোহশূন্য জীবন
আত্মবিস্মরণ আমি, নেই আলোকসংকেত।১০ নভেম্বর,২০২৩
2 Comments
Friends
Azmeri Nafsi
@azmeri
Eiasin Arafat
@eiasin-arafat
Azmayin Talha
@azmayin9956
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
নোমান খালভী
@nomankhalovi
Shoriful Shoron
@shoriful-shoron
শায়েরুল ইসলাম
@shaerulislam
shakila-khatun
@shakila-khatun



উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাসে অসাধারণ সৃষ্টি