Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • Profile picture of তিমিরে আসক্ত

    তিমিরে আসক্ত

    2 years, 7 months ago

    কবিতা : যদি পারতাম

    যদি আমি দিতে পারতাম কবিতায় প্রত্যাশিত নাম
    প্রতিটি লাইন দিবানিশি করিত তোমায় প্রণাম!
    যদি আমি অহর্নিশি লিখতে পারতাম
    তোমায় নিয়ে পঙক্তি,
    তোমার দহনে পুড়ে যাওয়া হৃদয়ে
    মিলত শত পাহাড় সমান শক্তি!
    যদি আমি গাইতে পারতাম
    —তোমায় নিয়ে কোনো গান,
    জনমনে থাকত, কত না! তোমার সুনাম
    হয়তো তুমিও হইতে মহান।
    যদি আমি লিখতে পারতাম
    তোমায় নিয়ে উপাখ্যান,
    বিয়োগান্তক গল্পে
    আমার প্রয়াণে, তোমার থাকত অভিমান!

    6
    4 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar