Profile Photo

Monzurul HaqueOffline

  • Monzu
  • Profile picture of Monzurul Haque

    Monzurul Haque

    4 years, 11 months ago
    Profile picture
    4 years, 11 months ago

    আগামী
    মনজুরুল হক
    শুনতে গেলাম পূর্ব পাড়ায় আবুল মিয়ার শালিস
    সব লোকেরই মুখে মুখে
    একটা করে নালিশ।
    কোন বেটা “চোর”, কেউ “ঘুষ খোর”
    কেউ কেটেছে ভাতা,
    সব মিলিয়ে আবুল মিয়ার
    ঘোল মেরেছে মাথা।
    কি আর করার ছুটলো সবাই
    চেয়ারম্যানের বাড়ি,
    ওবেটাকেও খুঁজতে এলো
    পুলিশ, র্্যবের গাড়ি।
    সে নাকি সব বিক্রি করে
    “টি আর- কাবিখা”
    দু-হাতে তাই শিকল বেঁধে
    বসিয়ে দিলো ঘা।
    উপায় কি আর ছুটলো সবাই
    এম পি স্যারের বাড়ি,
    তার পিছনেও হয়েছে নাকি
    পাঁচটি সমন জারি।
    বেজায় বিপদ; এবার দেখছি
    মন্ত্রীমশাই দরকার,
    সেও নাকি আজ জেল-হাজতে
    আজব দেশের সরকার।
    প্রধানমন্ত্রী; সে তবে কি
    জীবিত না মৃত?
    শুনতে পেলাম সেও নাকি কাল
    দেশ ছেড়েছেন দ্রুত।
    এতো দেখছি বড্ড কেচাল
    হঠাৎ একসিডেন্ট,
    এখন শুধু রয়েছে বাকী
    দেশের প্রেসিডেন্ট।
    উনি কি আর এই শালিসের
    দায় – দায়িত্ব নেবে,
    উনিই নাকি সব করেছেন
    দেশের কথা ভেবে।

    7
    4 Comments
Skip to toolbar