-
অভিমানে ভারী দীর্ঘশ্বাসে ,
আমার পাঁজর ভাঙার শব্দ তুমি কি শুনতে পাও ?
কিংবা যখন তুমি এই পথ দিয়ে হাঁটো আনমনেই
দুটি চোখের তৃষ্ণা অপেক্ষার
তোমার কি ফিরে আসতে ইচ্ছে হয় না ?
সেই আগের মত ? বহু সাধ্যে ফোটানো একটি গোলাপ
লাল নয় তো হলদে , হৈমন্তী বিকেলের রোদ পড়ে এলে
ঠিক যেমনটা হয় ! তুমি বলেছিলে !
ছায়াসঙ্গী হবে আমার সাতজন্মের সাথী !
তোমার ছায়া টুকুও তো পেলাম না আর এ জন্মে !
তোমার পাথর বন্দি দেহ সমস্ত ছায়ায় ঢাকে বনলতা
আমি তো রোজ যাই তোমায় দেখবো বলে !
কখনো তো তুমি আসো নৈঃশব্দ ভেঙে
আমায় দেহ হীন কায়া তোমাতে মিশে একাকার!
নেবে তো ? [ অসমাপ্ত ]6 Comments-
-
@ANWAR-PARVEZ-NUR-SHISHIR সুপ্রভাত। খুব ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে। আমার কবিতা গুলি আপনি এত অনুভব করেন যে ঠিক যেখানে সমস্ত চিন্তারা থেমে যায় ঠিক সেখানটায় যেন আপনাকে আন্দোলিত করে। এটা আর এর আগেরটা এই কবিতা দুটো আমি লিখতে চাইনি। ভাবছিলাম অন্য কিছু , হয়ে গেল অন্য কিছু। কাঙ্খিত ছত্র গুলো কিছুতেই লিখে উঠতে পারলাম না ! হয়ত এখানেই আমার অপারগতা। আপনি ভালো আছেন তো?
-
-
অভিমানে ভারী দীর্ঘশ্বাসে ,
আমার পাঁজর ভাঙার শব্দ তুমি কি শুনতে পাও ? কবির কন্ঠে স্বকরুন আর্তনাদ দীর্ঘ বিরহের পরে হৃদয়ের আহবান“ তোমার কি ফিরে আসতে ইচ্ছে হয় না “ স্মৃতিময় দিন গুলির মতো করে। ছায় সঙ্গী বা হৃদয়ের দোষর না হয়নি কোন টাই? কাব্য ভাবনায় তারই বিরহ গ্যাথা, হ্যঁা শিউলি বিরহ কবিতাসৃষ্টির নেয়ামক, আপনি সঠিক পথে আছেন। শুভকামনা আপনার জন্য……………………………. -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Motiur Rahman Mizan
@dressed-human
নোমান খালভী
@nomankhalovi
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



“তোমার কি ফিরে আসতে ইচ্ছে হয় না ?”
প্রিয় @Shiuli, আপনার এই লেখাটি আমাকে সত্যিই খুব আন্দোলিত করেছে… কিভাবে কেন এমন সমস্ত ছত্র তৈরি হয়…! কোথায় এর উৎসভূমি খুব জানতে ইচ্ছে হয়েছে… “খয়েরি সন্ধ্যের গান” শিরোনামে একটি পত্রকাব্য কারো অপেক্ষায় পথ চেয়ে রয়েছে… যদি সে আসে কখনও…