Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    2 years, 6 months ago

    আয়তনয়না
    আহমেদ হানিফ।

    পলাশের নিমন্ত্রণে ছুটেছি বহু দিগন্তে,
    সেই ভোর হতে নিশি রাত,
    দুরন্তপনায় মেতে উঠা বালক মানসে-
    কালো দিঘি জলে ভাসমান পদ্ম।

    ঝিরিপথ ধরে মায়াবী পাহাড়ে,
    ছুটে চলেছি-
    একটুখানি প্রশান্তি যদি মেলে,
    স্থায়ী হওয়ার বাসনা হৃদয়ে।

    বালক মানসে আবদ্ধ পদ্মা,
    কিংবা-
    পাহাড়ি কন্যার সহাস্য মুখোশ্রী,
    ছুটে চলার কারণ নয় ওগো।

    ভুলিতে পারিনা,
    ভুলার দুঃসাহসও করছি না,
    ঘুমহীন রাতের অবসানে ঠিকই মনে পড়ে-
    দু’টি চোখ।

    যে চোখ যুগলে বারতা আনে,
    সাঁঝের একাকীত্বে,
    নতুন জীবনের গল্প বুনতে-
    সেই চোখ দু’টি পারঙ্গম।

    আয়তনয়না,
    ছুটে চলার উপলক্ষ্য তুমি,
    তোমার ডাগর চোখের চাহনিতে,
    হৃদয়ে প্রশান্তি আসবে।

    আজ কবিতায় তুমি,
    সুনয়না বলতে দ্বিধাহীন আমি,
    শব্দের সুচারু বিন্যাসে তুমি-
    মানসে সৃজিত হও আয়তনয়না।

    তাই শব্দাবরণে তোমাকে খুঁজি,
    প্রশান্তির আশে,
    কিংবা-
    বন্দনায় উঠে আসা ডাগর চোখের প্রেয়সী।

    3
    2 Comments
    • পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে
      ভেজা তার তনু-মন ধরা দেয় না
      কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
      পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে
      ভেজা তার তনু-মন ধরা দেয় না
      কি স্বপন এঁকে দিলো, বলা যায় না- আমার খুব প্রিয় গান। কেন যেন কবিতাটা পড়ে এ গানটার কথা মনে পরে গেলো

Skip to toolbar