Profile Photo

শিহাবুল ইসলামOffline

  • Shihabul
  • Profile picture of শিহাবুল ইসলাম

    শিহাবুল ইসলাম

    2 years, 6 months ago

    “ডক্টর নীল হঠাৎ বলে ওঠেন আসলে মিস্টার ধ্রূব না থাকলে আমরা বোধ হয় আঙ্কেলকে বাঁচাতে পারতাম না। দীপালি একটু চোখ বাঁকা করে তাকাতেই নীল আবারো বলে আমি অবশ্যই ধ্রূব সাহেবের কন্ট্রিবিউশনটা কখনই ইগনোর করতে পারবোনা… আফটার অল হি গেভ আস আ বেটার সলুশন টু কাম অ্যাট এন্ড।‘ ধ্রূব এতক্ষন কোন রকমে পার করলেও এখন আর ভালো লাগছিলনা। সে বলে আচ্ছা দীপালি আমি আসি বাই,’

    দীপালি এতক্ষন বেশ প্রানবন্ত ছিল। শেষের কথাটায় কেন যেন হঠাৎ অন্যরকম হয়ে যায়। হঠাৎ বলে ধ্রূব আজকে আমরা একসাথে ডিনার করলে কি তোমার খুব অসুবিধা, মানে নীল আছে, তুমি আছো…’

    ধ্রূব কি বলতে যেয়ে আবারো ঘুরে বের হয়ে রাস্তায় চলে আসে। রাস্তার হালকারঙা বাতিগুলো বেশ বর্ণিল লাগছে আজকে, গাড়ীগুলো যেন খুব নিয়মশৃঙ্খলভাবে রাস্তায় চলছে, মানুষগুলো যেন খুব আনন্দে আছে। আজ দীর্ঘদিন পর মনে হয় বিশ্ব এই অচ্ছুৎ অবস্থা থেকে মুক্তি পেল হাওয়াগুলো আজ কোন কষ্টে নেই। শুধুই আলোকোজ্জ্বল শান্তির ধারা সবজায়গায়। আসার আগে দীপালির বাবা শুধু মনে হয় বললেন আমাকে ক্ষমা কোরো ধ্রূব … নাকি এটা তার মনের ভুল…”
    [হঠাৎ নামে সন্ধ্যা গল্পের অংশ বিশেষ]

    2
    3 Comments
Skip to toolbar