Profile Photo

মোহাম্মদ কাননOffline

  • KANON
  • Profile picture of মোহাম্মদ কানন

    মোহাম্মদ কানন

    2 years, 5 months ago

    গোলামী!
    পঁচিশ বৎসরের অপেক্ষায় আছি
    অবসরে যেতে আর দ্বিধা নেই।
    এ শুধু পেনশন না, এটা স্বাধীনতা।
    যেন ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি।

    জীবনে যোগ-বিয়োগ, গুন-ভাগ
    পড়তে লিখতে পারা এমন শিক্ষা
    ছাড়া, বাদ বাকি পুস্তকেই ছিলো।
    হয়তো আমি অধম বলে
    চাকরির জন্য পাশ হয়েছি।
    গোলামী! সেতো কাগজ কলমে মুছেছে।

    হাত থেকেও যেন অদক্ষ দু হাত
    বিদ্যা, বিবেক যেন তোষামোদে পটু
    শরীর যেন অসাড় কোন বস্তু
    মস্তিষ্ক, মেয়াদ উত্তীর্ণের অপেক্ষায়।

    চাকরি ছেড়ে চাকরি খুঁজি
    গোলামী যেন শেষ রুজি
    অবশেষে যদি মুক্তি মেলে
    পেনশন তার শেষ পুঁজি।

    2
    2 Comments
Skip to toolbar