-
-অত্যুগ্র নীহারিকা (মাসুম)
বর্তমান সময়ের তথাকথিত কিছু ব্যক্তি ও ব্যক্তিবর্গ। মানুষের জীবন ও অনুভূতি থেকে আবেগ নামক শব্দ টি মুছে ফেললেই তাদের শীতলতা প্রাপ্তি হয়,এমনটাই দেখা যায়। যেমন:- আবেগে তাড়নায় প্রেম করেছে, আবেগে বশবর্তী হয়ে এই কথা বলেছে, এই কাজ করেছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু এই ধারার ব্যক্তি গুলোই ভালোবাসা নিয়ে অনেক বড় বড় উদ্ধৃতি, বক্তৃতা দিয়ে থাকে। আসলে তারা হয়তো বোঝার চেষ্টাই করে না; প্রকৃতপক্ষে ভালোবাসার জন্ম কোথায় থেকে হয়। আপনি হয়তো জানেন না যে; কোন বিষয়ে প্রতি, কোন ব্যক্তির প্রতি, কোন জিনিসের প্রতি প্রথম দেখাতেই ভালোবাসা জন্মায় না, প্রথম দেখাতে যেটা জন্মায় সেটা হচ্ছে ভালোলাগা। আর এই ভালো লাগাকে ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিতে সাঁকোর মত কাজ করে আবেগ। সাঁকো ছাড়া যেমন নদীর ওপারে পার হওয়া সম্ভব নয়। তেমনি আবেগ ছাড়াও আপনি প্রনয়ের দরবারে আসীন হতে পারবেন না। আবেগ আছে বলেই আমরা একে অপরের প্রেমে পরি, একে অপরের প্রণয় ভিক্ষা করি। আবেগহীন ভালোবাসা; মরুভূমিতে প্রাণ সঞ্চার করা চারা গাছটির মতো। যার ভিতর আবেগ কাজ করে না তার অনেক কিছুই ভালো লাগতে পারে কিন্তু সে অনেক কিছুকে ভালোবাসতে পারে না (এখানে বলে রাখা ভালো, অনেক কিছু আছে দেখতে ভালোবাসার মতো, কিন্তু এগুলো ভালোবাসা নয় এগুলো প্রয়োজন)। ততক্ষণ পর্যন্ত আপনার মনের দুঃখ, কষ্ট, বেদনা, বিষাদ উপলব্ধি করতে পারবে না; যতক্ষণ পর্যন্ত তার ভেতরে আবেগের প্রতিফলন না হবে। আবেগহীন মানুষ হল চারা দানে অক্ষম বীজের মত। তাই আবেগ হলো শুদ্ধতম ভালোবাসা চিহ্ন। তবে এটাও সত্য অতিরিক্ত আবেগ বিষাদের কারণ হতে পারে।
2 Comments
Friends
Arif Muslimeen
@arif-muslimeen
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
Mohammad Solayman
@solayman
FS Mohammad
@fs-hasan-mohammad
Drako Shajib
@drako
মোঃ আশরাফুল ইসলাম
@aislam


চমৎকার উপলব্ধির প্রকাশ।
ভালো লিখেছেন।