-
ঘুম আসেনা
মুহাঃ হাবিবুর রহমানদ্বিপ্রহর দুপুরে, খর খরে রোদে,
তুমি এখনো ঘুমাতে যাওনি,
পাড়ার সকল ছেলেরা, খাওয়া দাওয়া,করে-
অনাবিল শান্তিতে, ঘুমাচ্ছে।
আর তুমি এ বাড়ি, ও বাড়ি, টোটো করে, ঘুরে বেড়াচ্ছো
আচ্ছা তোমার কি হবে বলতো,,,,,,,,,,? (সংগৃহীত)শুকনো তালপাতায় ডানা ভাঙা শালিকের বৃথা ওড়ার নিদারুন কষ্টের শব্দ
আমাকে অন্দোলিত করে তাই
সব প্রতিকূলতা মাড়িয়ে রৌদ্রর তীব্রতাকে করে আলিঙ্গন
শালিকটাকে বাঁচাবো বলে তালগাছে বুক ডলা দিয়ে
মাটি থেকে উঠেছি আকাশের কাছা কাছি-
এখন বলোতো ক্যামন করে নামতে পারি মাটির কাছে?
পাশের বাড়ির মালতি বুড়িটার কষ্টের জীবন
রক্ত বমি করে পড়ে আছে সকাল থেকে,
দুপুর গড়িয়ে বিকেল প্রায়-খাওয়া হয়নি তার দুদিন
আমিও আধপেটা, কারন মাকে ফাঁকি দিয়ে ভাগা ভাগি করেছি খাবার,
জয়তুন বিবির ভিষন অসুখ কী যেন মরন কাশি
এই বয়সে ছয়টি পুত আর তিনটে মাইয়া ফেলে গেছে রাস্তায়
তাকে কুড়িয়েছি বটে কোথায় রাখবো সে খবর আমার জানা নেই-
বিশ্বাস করো সেই চিন্তায় টইটই করে ঘুরছি এ পাড়ায় ও পাড়ায়।
শুনেছি করোনা ছিল, দিন দশেক জ্বর আর কাশি
তবুও তারে কাছে সেবার ব্রত ছিল, মৃত্যু ভয় দমাতে পারেনি
বরং মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকটা লম্বা দম বুকে ভরে
রাত-দিন কতো মানুষের পাশে দাড়াতে ব্যস্ত সময় করেছি পার,
বেশ কিছু দিন ধরে মনোয়ারা বু ধরনা দিচ্ছে দো-বেলা
ছেলেটা তার পঙ্গু হতে চলেছে পায়ে পচন চিকিৎসার জো নেই
কোথায় টাকা? ওষুধ পথ্য জোটেনা, কতজনকে বলেছিলাম
আমিইবা কি করতে পারি? জগৎ সংসারে বড় শূন্য হস্ত মোর
যা আছে কষ্ট পাওয়ার মতো মন- তাইতো মনোযন্ত্রণায় কি করে ঘুমাই বলো?
আমার যে অন্য দের মতো ঘুম আসেনা, ঘুম আসেনা……………।2 Comments

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



চমৎকার