Profile Photo

Masfi KOffline

  • Masfi-Mohammad
  • Profile picture of Masfi K

    Masfi K

    2 years, 6 months ago

    রাস্তার কুকুরের প্রত্যাশা
    -কলমে-মাশফি মোহাম্মদ

    রাস্তার ধারে,
    একাকী বসে আছি,
    বৃষ্টিতে ভিজে,
    ঠান্ডায় কাঁপতে কাঁপতে।

    কোন আশ্রয় নেই,
    কোন ভরসা নেই,
    শুধু একটু সহানুভূতির
    অপেক্ষায় দিন গুলিয়ে যাচ্ছে।

    মানুষের ভিড়ের মাঝে,
    হারিয়ে গেছি আমি,
    কোন পরিচয় নেই,
    কোন নাম নেই।

    শুধু একটু ভালোবাসার আশায়,
    চোখ রাখি মানুষের দিকে,
    কখনো হয়তো,
    কারো মন গলে যাবে,
    আমাকে আশ্রয় দেবে।

    কিন্তু,-
    দিন শেষে,
    হতাশ হয়েই
    ফিরে যেতে হয়,
    নির্জন রাস্তার কোণে,
    যেখানে শুধু একাকিত্ব ও ঠান্ডাই
    আমার একমাত্র সঙ্গী।

Masfi

Skip to toolbar