Profile Photo

নন্দিনীOffline

  • Nandini-Chowdhuri
  • Profile picture of নন্দিনী

    নন্দিনী

    2 years, 2 months ago

    কত না রূপ দেখাইয়াছে এই রঙিন পৃথিবী…
    আমি উপেক্ষা করিয়াছি
    কত ঝড়-বৃষ্টি-তুফান…
    কত নিরুদ্দেশ হইয়াছি
    হাঁটিয়াছি গন্তব্যহীন উজান…
    আমি দেখিয়াছি নানান ঢং এর মানুষ
    কত কীট-কত পতঙ্গ মেরুদণ্ডহীন…
    সবুজ ঘাসে কত ভিজাইয়াছি পা
    কত অবাধ্য এই বারিষার দিন…
    কত না রূপ দেখাইয়াছে এই রঙিন পৃথিবী…
    আমি তীব্র আকাঙ্খায় গুনি মৃত্যুর দিন…

    7
    6 Comments
    • শেষ লাইনটা ভাবাচ্ছে খুব!

      • যদি এমন হতো, এটা মিথ্যে হতো… তবে হয়তো অপেক্ষা হতো না… এখন তো জানা’ই আছে মৃত্যু অনিবার্য… তবে তা আর দেরি কেনো?

      • বেশ বলেছেন মঞ্চবন্ধু! আপনার কথায় পুরনো একটা লেখা মনে পড়ে গেল,

        “কিছু ডালাপালাহীন স্বপ্ন
        চিমনি বেয়ে উঠে ধোঁয়া হয়ে মিশে যায় বাতাসে
        আলো নাই কোথাও, যা দেখি সব বিষাদ অন্ধকার
        আর মৃত্যু ছুঁয়ে ফেলতেই জীবনটাকে আঁকড়ে ধরি বারবার”

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar